মস্কো, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জর্জিয়ার স্বাধীনতাকামী অঞ্চল দক্ষিণ ওসেটিয়া ও আবখাজিয়ার সঙ্গে বুধবার মৈত্রি চুক্তি স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।
দক্ষিণ ওসেটিয়ার পক্ষে তাদের নেতা এডুয়ার্ড কাকুইতি ও আবখাজিয়ার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন তাদের নেতা সার্গেই বাগাসফ।
চুক্তিতে সমারিক, কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার প্রতিশ্র"তি দিয়েছে রাশিয়া। একই সঙ্গে মেদভেদেভ জানিয়েছেন, প্রয়োজন পড়লে রাশিয়ার সেনাবাহিনী দেশ দুটিকে সহযোগিতা করবে।
গত মাসে জর্জিয়ার সঙ্গে এক সংক্ষিপ্ত যুদ্ধের পর দক্ষিণ ওসেটিয়া ও আবখাজিয়াকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। নিকারাগুয়াও তাদের স্বাধীন দেশের স্বীকৃতি দিয়েছে।
ক্রেমলিনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে মেদভেদেভ জানান, দক্ষিণ ওসেটিয়া ও আবখাজিয়াকে জর্জিয়ার আক্রমন থেকে রক্ষায় রাশিয়া প্রতিশ্র"তিবদ্ধ।
রাশিয়া জানিয়েছে, দক্ষিণ ওসেটিয়ায় গত মাসে জর্জিয়ার গণহত্যা রুখতে তারা বাধ্য হয়েই সেখানে সেনা পাঠিয়েছিল। কিন্তু আন্তর্জাতিক স
bdnews24