২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে মার্কিন দূতাবাসে গাড়িবোমা হামলায় ১৬ জন নিহত

ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন দূতাবাসের বাইরে বুধবার এক গাড়িবোমা হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। ইয়েমেনের এক নিরাপত্তা কর্মকর্তা একথা জানিয়েছেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2008, 11:17 AM

Updated : 26 Aug 2022, 02:23 PM

সানা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন দূতাবাসের বাইরে বুধবার এক গাড়িবোমা হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। ইয়েমেনের এক নিরাপত্তা কর্মকর্তা একথা জানিয়েছেন। (আরও তথ্যসহ) নিরাপত্তা সূত্র জনিয়েছে, হামলায় হতাহতদের মধ্যে ছয় জনই হামলাকারী। বাকিদের মধ্যে চারজন পথচারী এবং অন্যরা ইয়েমেনের নিরাপত্তাকর্মী। মার্কিন দূতাবাসের এক কর্মকর্তাও হামলার কথা স্বীকার করেছেন। তিনি জানান, দূতাবাসের প্রধান ফটকে গাড়ি বোমাটি বিস্ফোরিত হয়। এতে বেশ কিছু লোক হতাহত হয়েছে। দূতাবাসের এক মুখপাত্র টেলিফোনে রয়টার্সকে বলেন, "আজ সকালে ইয়েমেনে দূতাবাসের প্রধান ফটকের কাছে গাড়ি বোমাটি বিস্ফোরিত হয়। প্রথমে একটি বিস্ফোরণ হলেও কিছুক্ষণ পরে আরও কয়েকটি বিস্ফোরণ হয়।" তিনি আরও বলেন, "হতাহতের খবর আমরা পেয়েছি। তবে এই মুহূর্তে সঠিক সংখ্যা জানাতে পারছি না বা তাদের পরিচয় সম্পর্কেও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।" 'ইসলামিক জিহাদ ইন ইয়েমেন' পরিচয় দিয়ে একটি গ্র"প এই হামলার দায় স্বীকার করেছে। একই সঙ্গে ব্রিটেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য দূতাবাসে হামলার হুমকি দিয়েছ গ্র"পটি। এক বিবৃতিতে গ্র"পটি জানায়, "আমরা 'ইসলামিক জিহাদ ইন ইয়েমেন' সানায় মার্কিন দূতাবাসে এই আত্মঘাতী হামলা চালিয়েছি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত পূর্ব ঘোষণা অনুযায়ী আন্যান্য দেশের দূতাবাসেও হামলা অব্যাহত থাকবে।" গত মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছিল, কারাগারে আটক তাদের সদস্যদের সরকার মুক্তি না দিলে বিভিন্ন স্থাপনায় সিরিজি বোমা হামলা চালানো হবে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হামলার পর সুরক্ষিত মার্কিন দূতাবাস থেকে ধোয়ার কুণ্ডলি আকাশ ছেয়ে ফেলে। অ্যাম্বুলেন্স ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌছেছে। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। গত এপ্রিলে মার্কিন দূতাবাসের একটি আবাসিক এলাকায় হামলার পর মার্কিন সরকার দূতাবাসের অপ্রয়োজনীয় কর্মকর্তাদের ইয়েমেন ছাড়ার নির্দেশ দিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এফএইচবি/১৮০৫ ঘ.