২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে মার্কিন কমান্ড পরিবর্তন, আত্মঘাতী হামলায় নিহত ২২

লেফটেন্যান্ট জেনারেল রেমন্ড ওডিয়ার্নোর কাছে মঙ্গলবার ইরাকে মোতায়েন মার্কিন নেতৃত্বাধীন জোটবাহিনীর নেতৃত্ব হস্তান্তর করেছেন জেনারেল ডেভিড পেত্রাউস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2008, 10:32 AM

Updated : 26 Aug 2022, 02:23 PM

বাগদাদ, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - লেফটেন্যান্ট জেনারেল রেমন্ড ওডিয়ার্নোর কাছে মঙ্গলবার ইরাকে মোতায়েন মার্কিন নেতৃত্বাধীন জোটবাহিনীর নেতৃত্ব হস্তান্তর করেছেন জেনারেল ডেভিড পেত্রাউস। ওদিকে মার্কিন কমান্ড পরিবর্তনের আগ দিয়ে ইরাকে সহিংসতা বেড়েছে। মঙ্গলবার পেত্রাউসের ক্ষমতা হস্তান্তরের আগের রাতে দিয়ালা প্রদেশে পুলিশের নৈশভোজ অনুষ্ঠানে এক নারী আত্মঘাতীর হামলায় মারা গেছে কমপক্ষে ২২ জন। এর কয়েক ঘণ্টা আগে রাজধানী বাগদাদে দুটি গাড়িবোমা হামলায় মারা যায় আরও ১২ জন। বাগদাদে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে জেনারেল পেত্রাউসের স্থলাভিষিক্ত হন লেফটেন্যান্ট জেনারেল ওডিয়ার্নো। ওডিয়ার্নো এর আগে গত ফেব্র"য়ারি মাস পর্যন্ত ১৫ মাস ধরে ইরাকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় শীর্ষ সেনা কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করছিলেন। নতুন সন্ত্রাসবিরোধী কৌশল বাস্তাবায়নের লক্ষ্যে গত বছর একসঙ্গে ইরাকে আসেন পেত্রাউস এবং ওডিয়ার্নো। ওই কৌশল ইরাকে সহিংসতা কমিয়ে আনতে সাহায্য করেছে বলে মনে করা হয়। পেত্রাউস ২০০৭ সালের ফেব্র"য়ারি মাসে ইরাকের মার্কিন কমান্ডের দায়িত্ব নেন। এখন তিনি মার্কিন 'সেন্ট্রাল কমান্ড' এর নেতৃত্ব দেবেন। ওই সেন্ট্রাল কমান্ড আফগান যুদ্ধসহ মধ্যপ্রাচ্য এবং অন্যান্য এলাকার অভিযান তদারকির দায়িত্বে নিয়োজিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৬২০ ঘ.