নয়াদিল্লি, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ কে এন্টনি সোমবার বলেছেন, পাকিস্তানের ভেতর থেকে জঙ্গিদের মদদ দেওয়ার বিষয় নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। শনিবার রাজধানী নয়াদিল্লিতে সিরিজ বোমা হামলায় ২২ জনের প্রাণহানির পর এ মন্তব্য করলেন প্রতিরক্ষামন্ত্রী এন্টনি।
এন্টনি যেদিন এ মন্তব্য করলেন সেদিনই ভারতীয় পুলিশ জানিয়েছে যে, নয়াদিল্লির কেন্দ্রস্থলে বোমা হামলার জন্য তারা কয়েকজন মুসলমানকে সন্দেহ করছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর জনাকীর্ণ মার্কেট এবং সড়কগুলোয় অল্প সময়ের ব্যবধানে চালানো ওই পাঁচটি বোমা হামলায় আরও প্রায় একশ' জন আহত হয়।
বিতর্কিত কাশ্মীর এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত জঙ্গি হামলার জন্য ভারত সাধারণত পাকিস্তানি সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে দায়ী করে থাকে। অতি স
bdnews24