২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেম্যান ব্রাদার্সের ধসে আক্রান্ত এশিয়ার শেয়ার বাজার

যুক্তরাষ্ট্রের চতুর্থ শীর্ষ বিনিয়োগ ব্যাংক লেম্যান ব্রাদার্সের ধসে ইতোমধ্যেই আক্রান্ত হয়ে পড়েছে এশিয়ার শীর্ষ শেয়ার বাজারগুলো। জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, তাইওয়ানের শেয়ার বাজারের সূচক ৪ থেকে ৬ শতাংশ পড়ে গেছে সোমবার বন্ধ হওয়ার আগে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2008, 05:30 AM

Updated : 26 Aug 2022, 02:23 PM

লন্ডন, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের চতুর্থ শীর্ষ বিনিয়োগ ব্যাংক লেম্যান ব্রাদার্সের ধসে ইতোমধ্যেই আক্রান্ত হয়ে পড়েছে এশিয়ার শীর্ষ শেয়ার বাজারগুলো। জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, তাইওয়ানের শেয়ার বাজারের সূচক ৪ থেকে ৬ শতাংশ পড়ে গেছে সোমবার বন্ধ হওয়ার আগে। (আরও তথ্যসহ) এশিয়ার বাজারের এ সূচক যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারের সোমবারের অঙ্কগুলোরই প্রতিফলন মাত্র। ২০০১ সালে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার পরবর্তী সময়ের পর গতকালই ছিল পশ্চিমের শেয়ার বাজারের সবচেয়ে ভয়াবহতম দিন। বিশ্ববাজারে ক্রমবর্ধমান আর্থিক সংকটের মধ্যে যুক্তরাষ্ট্রের চতুর্থ শীর্ষ ওই ব্যাংকটি সোমবার নিজেকে দেউলিয়া ঘোষণা করার জন্য আবেদন জানায়। বন্ধকী ব্যাংক লেম্যান ইতোমধ্যেই কয়েক কোটি ডলারের লোকসান গুনেছে। ওদিকে, বন্ধকী বাজারে বড় অঙ্কের লোকসান গুণে বিপর্যস্তআরেক বিনিয়োগ ব্যাংক মেরিল লিঞ্চ-কে ৫ হাজার কোটি ডলার দিয়ে কিনে নিতে যাচ্ছে ব্যাংক অফ আমেরিকা। এ নিয়ে যুক্তরাষ্ট্রের পাঁচটি শীর্ষ বিনিয়োগ ব্যাংকের মধ্যে তিনটিই বড় ধরনের আর্থিক বিপর্যয়ের শিকার হল। লেম্যান ব্রাদার্স এবং মেরিল লিঞ্চের এ পরিণতির খবরে ধস নামে বিশ্ব পুঁজিবাজারে। বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো জানিয়েছে তারা গভীরভাবে এ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১১২৩ ঘ.