২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে জরুরি অবস্থা প্রত্যাহার, রাজনৈতিক সংকট কাটেনি

থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে রোববার জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়েছে। সরকার ও বিরোধী গ্র"পের মধ্যে সহিংসতা বন্ধে ১২ দিন আগে জরুরি অবস্থা জারি করা হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2008, 02:01 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ব্যাংকক, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে রোববার জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়েছে। সরকার ও বিরোধী গ্র"পের মধ্যে সহিংসতা বন্ধে ১২ দিন আগে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিয়ে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী সমচাই অংসাওয়াত এক সংবাদ সম্মেলনে বলেন, "সহিংসতা কমে এসেছে। এই অবস্থায় এখনো জরুরি অবস্থা জারি থাকলে দেশের ক্ষতি হবে। কাজেই আমি জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি।" সহিংসতা ও উদ্বেগ কমে এলেও রাজনৈতিক সংকট এখনো কাটেনি। প্রধানমন্ত্রী প্রার্থী বাছাইয়ে এখনো পর্যন্ত মতৈক্যে পৌঁছাতে পারেনি ক্ষমতাসীন জোট। জোটের শরিকদের বিরোধিতার মুখে সামাক সুন্দরাভেজ প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ার পর নতুন প্রধানমন্ত্রী পদপ্রার্থী খুঁজতে শুরু করেছে জোট। জোটের শীর্ষ নেতারা এ নিয়ে গত শনিবার বৈঠক করেছেন। জোটের প্রধান দল সামাকের পিপলস পাওয়ার পার্টি (পিপিপি) নিজেদের প্রার্থী দিতে চাইলেও শরিকরা জানিয়েছে, তারা প্রধানমন্ত্রী পদে পিপিপি প্রার্থীকে কোনোভাবেই মেনে নেবে না। পিপিপি'র প্রধান মুখপাত্র কুদেব সাইকরাছাং শনিবার রয়টার্সকে বলেন, "পরবর্তী প্রধানমন্ত্রী অবশ্যই পিপিপি থেকেই হবেন। আমরা এমন প্রার্থী মনোনিত করব যিনি সকলের কাছেই গ্রহণযোগ্য হবেন।" তিনি জানান, সম্ভ্যাব্য প্রার্থীদের মধ্যে আছেন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী সমছি ওয়াংসাওয়াত, অর্থমন্ত্রী এবং পিপিপি সেক্রেটারি- জেনারেল সুরাপং সুবংলী এবং বিচারমন্ত্রী সমপং অমরনউওয়াত। গত শুক্রবার পার্লামেন্টে প্রধানমন্ত্রী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পিপিপি সাংসদদের দাবির মুখে তা স্থগিত করা হয়। এর আগে জোটের শরিকদের বিরোধিতার কারণে সাবেক প্রধানমন্ত্রী সামাক সুন্দরাভেজের প্রার্থিতা প্রত্যাহার করে নেয় পিপিপি। টেলিভিশনে রান্নার অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে আইন ভঙ্গের দায়ে সাংবিধানিক আদালতের নির্দেশে গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর পদ হারান সামাক। তবে সামাকের পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পথে ২কানো বিধি-নিষেধ আরোপ করেনি আদালত। আদালতের ওই রায়ে বলা হয়, নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত ক্ষমতাসীন জোট ৩০ দিন তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দায়িত্ব পালন করতে পারবে। ক্ষমতাসীন জোটের অন্যান্য শরিকদের বিরোধিতা উপেক্ষা করে পিপিপি বৃহস্পতিবার সামাককে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেয়। কিন্তু শুক্রবার সামাকের প্রার্থিতা প্রত্যাহার করে নেয় পিপিপি। এর আগ পর্যন্ত সামাককে পুনরায় প্রধানমন্ত্রী বানাতে তারা বদ্ধপরিকর থাকলেও নির্বাচনের আগ মুহূর্তে তারা পিছু হটে। পিপিপি'র পার্লামেন্ট সদস্যদের হুমকির মুখে শুক্রবার নির্বাচন প্রত্যাহার করা হয়। প্রায় ৭০ জন পিপিপি সাংসদ জানান, নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য তাদের সময়ের প্রয়োজন। নির্বাচন স্থগিত করা না হলে তারা তা বয়কট করবেন। ব্যবসায়ী, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের নেতৃত্বাধীন পিপলস অ্যালায়েন্স ফর ডেমোক্র্যাসির (পিএডি) বিক্ষোভকারীরা গত প্রায় তিন সপ্তাহ ধরে ব্যাংককে প্রধানমন্ত্রীর কার্যালয় অবরোধ করে রেখেছে। তারা জানিয়েছে, পার্লামেন্টে নতুন প্রাধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত অবরোধ চলবে। পিএডি'র আন্দোলনের মুখে ২০০৬ সালে প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা সরকারের পতন ঘটেছিল। এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা তখন দখল করেছিল সেনাবাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯৫৫ ঘ.