২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ৮৮ জন নিহত

রাশিয়ার উরাল পর্বতের কাছে রোববার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৮৮ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২১ জন বিদেশি নাগরিক। কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার অভ্যন্তরীন রুটের বিমানটি রাজধানী মস্কো থেকে যাত্রা করে সাইবেরিয়ার পার্ম শহরে অবতরণের আগে এ দুর্ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2008, 05:16 AM

Updated : 26 Aug 2022, 02:22 PM

মস্কো, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - রাশিয়ার উরাল পর্বতের কাছে রোববার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৮৮ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২১ জন বিদেশি নাগরিক। কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার অভ্যন্তরীন রুটের বিমানটি রাজধানী মস্কো থেকে যাত্রা করে সাইবেরিয়ার পার্ম শহরে অবতরণের আগে এ দুর্ঘটনা ঘটে। 'এরোফ্লোট' এয়ারলাইনের বোয়িং ৭৩৭-৫০০ বিমানটি পার্ম শহরের একটি জনবসতিহীন এলাকায় বিধ্বস্ত হয়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিধ্বস্ত বিমানটির ছোটছোট টুকরা রাশিয়ার পূর্ব-পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের একটি সেকসনের বিস্তির্ণ এলাকার ওপর ছড়িয়ে পড়েছে। ফলে কর্তৃপক্ষ ওই এলাকায় রেল চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। টেলিভিশন চিত্রে দেখা গেছে, বিমানের ধ্বংসাবশেষের মধ্যে লেজের দিকের একটি অংশই কেবল সনাক্ত করা যায়। যে খণ্ডটিতে রাশিয়ার জাতীয় বিমান সংস্থা 'এ্যারোফ্লোট' এর লোগো আছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে মস্কো থেকে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। তবে কোনো সন্ত্রাসী হামলায় বিমানটি বিধ্বস্ত হয়েছে কি-না, সে বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। রাশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র আইরিনা আনদ্রিয়ানোভা বলেন, "বিমানটিতে ৮৮ জন আরোহী ছিলেন। এদের ৮২ জন যাত্রী এবং ছয়জন ক্রু।" তিনি বলেন, "বিমানের আরোহীরা সবাই নিহত হয়েছেন। তবে বিমানটি যেখানে আছড়ে পড়েছে সে জায়গাটি জনবসতিহীন হওয়ায় সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।" প্রাথমিক খবরে বিমানটিতে ৮৭ জন আরোহী থাকার কথা বলা হয়েছিল। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, দমকল বাহিনী ঘটনাস্থলের আগুন নিয়ন্ত্রণে এনেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/এফএইচবি/১৭৩০ ঘ.