২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কাজ করার অঙ্গীকার জারদারির

পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর মঙ্গলবার পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) নেতা আসিফ আলি জারদারি বলেছেন প্রতিবেশি দেশগুলোর সঙ্গে বিশেষ করে আফগানিস্তানের একত্রে কাজ করার বিষয়ে অঙ্গীকারবদ্ধ তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2008, 07:58 AM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ইসলামাবাদ, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর মঙ্গলবার পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) নেতা আসিফ আলি জারদারি বলেছেন প্রতিবেশি দেশগুলোর সঙ্গে বিশেষ করে আফগানিস্তানের একত্রে কাজ করার বিষয়ে অঙ্গীকারবদ্ধ তিনি। আততায়ী হামলায় নিহত সাবেক প্রধানন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী জারদারি গত শনিবার দুই কক্ষ বিশিষ্ট জাতীয় পরিষদ ও চারটি প্রাদেশিক পরিষদের সদস্যদের ভোটে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৯৯ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফের স্থলাভিষিক্ত হলেন জারদারি। প্রবল আন্দোলন এবং দেশি বিদেশী চাপের মুখে অভিশংসন এড়াতে পারভেজ মুশাররফ গত মাসে পদত্যাগ করেন। পাকিস্তানের অন্যতম মিত্র যুক্তরাষ্ট্র এবং বিনিয়োগকারিরা মনে করছে এ নির্বাচনের ফলে পাকিস্তানের রাজনীতিতে একটা স্থিতিশীলতা ফিরে আসবে এবং স