২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'সম্ভবত স্ট্রোক হয়েছে কিম জং ইলের'

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং ইলের গত কয়েক সপ্তাহের মধ্যে সম্ভবত স্ট্রোক হয়েছে। এক মার্কিন কর্মকর্তা মঙ্গলবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2008, 04:25 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং ইলের গত কয়েক সপ্তাহের মধ্যে সম্ভবত স্ট্রোক হয়েছে। এক মার্কিন কর্মকর্তা মঙ্গলবার একথা জানিয়েছেন। পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, "কিম জং ইল বড় ধরনের অসুস্থতায় পড়েছিলেন, সম্ভবত সেটা স্ট্রোক।" তিনি জানান, উত্তর কোরিয়ার শাসন ক্ষমতায় পরিবর্তন আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে। তবে কিম তার দায়িত্ব পালনে সক্ষম নন- এমন গুজব শোনা যাচ্ছে। মঙ্গলবার উত্তর কোরিয়ার ৬০তম প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে আয়োজিত সামরিক কুচাকাওয়াজে উপস্থিত ছিলেন না কিম। দক্ষিণ কোরিয়ার বহুল প্রচারিত দৈনিক 'কুসান ইলবো' লিখেছে ৬৬ বছর বয়স্ক কিম কঠিন রোগে ভুগছেন। বেইজিংয়ে অবস্থানরত দক্ষিণ কোরিয়ার এক কূটনীতিকের বরাত দিয়ে পত্রিকাটি একথা জানিয়েছে। রাষ্ট্রপ্রধান হিসেবে দেশর ৫০ ও ৫৫তম প্রতিষ্ঠার্বিকীর কুচকাওয়াজে যোগ দিয়েছিলেন কিম। কিমের বাবা কিম ইল-সাং উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা। তবে কিমের অসুস্থতা সম্পর্কে জানতে চাওয়া হলে হোয়াইট হাউসের মুখপাত্র ডানা পেরিনো বলেন, "ওই খবর সম্পর্কে আমাদের কিছু জানা নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২২০ ঘ.