মস্কো, সেপ্টেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরানের বুশেহের পরমাণু স্থাপনার নির্মাণ প্রায় সম্পন্ন হয়েছে এবং শিগগিরই এর পারমাণবিক চুল্লি চালু হবে। ইরানের এ জ্বালানি কেন্দ্রটি নির্মাণের দায়িত্বে থাকা রাশিয়ার সরকারি প্রতিষ্ঠান 'অ্যাটমস্ট্রোয়েক্সপোর্ট' মঙ্গলবার একথা জানিয়েছে।
এক বিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তির আওতায় দক্ষিণ-পশ্চিম ইরানের উপকূলীয় এলাকায় এ পরমাণু স্থাপনা নির্মাণ করছে রাশিয়া। স্থাপনাটির জন্য তারা ইতিমধ্যে ইরানকে পরমাণু জ্বালানিও সরবরাহ করেছে।
ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, অচিরেই পারমাণবিক চুল্লিটি চালু হতে পারে।
রাশিয়ার 'অ্যাটমস্ট্রোয়েক্সপোর্ট' নামের ওই কোম্পানির এক মুখপাত্র সূত্রে জানা গেছে, কোম্পানিটির প্রধান সোমবার জানিয়েছেন, নির্মাণ কাজ শেষ পর্যায়ে।
কোম্পানিটির প্রেসিডেন্ট লিওনিদ রেজনিকভের বরাত দিয়ে ওই মুখপাত্র বলেন, "অ্যাটমস্ট্রোয়েক্সপোর্ট ডিসেম্বর ২০০৮ থেকে ফেব্র"য়ারি ২০০৯ এর মধ্যে বুশেহেরে কারিগরি কাজ শুরু করবে। আর এর মধ্য দিয়ে ইরানি আণবিক কেন্দ্রটি চূড়ান্ত ধাপে পৌঁছুবে।"
১৯৯৫ সালের এক দ্বিপাক্ষিক চুক্তির মধ্য দিয়ে ইরানে এ পরমাণু স্থাপনাটি নির্মাণে সম্মত হয় রাশিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৬৫৫ ঘ.
bdnews24