২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে এক কানাডীয় সেনা নিহত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে রোববার কানাডীয় সেনাদের অস্ত্র বোঝাই একটি গাড়ি রাস্তায় পেতে রাখা বোমা বিস্ফোরণের শিকার হয়েছে। এতে এক কানাডীয় সেনা নিহত এবং আরও সাতজন আহত হয়েছে। কানাডা সরকার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2008, 10:22 AM

Updated : 26 Aug 2022, 02:21 PM

টরন্টো, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে রোববার কানাডীয় সেনাদের অস্ত্র বোঝাই একটি গাড়ি রাস্তায় পেতে রাখা বোমা বিস্ফোরণের শিকার হয়েছে। এতে এক কানাডীয় সেনা নিহত এবং আরও সাতজন আহত হয়েছে। কানাডা সরকার একথা জানিয়েছে। এ ঘটনায় নিহত সেনার নাম প্রেসকোট শিপওয়ে। তিনি কানাডা সেনাবাহিনীর একজন সার্জেন্ট। এ নিয়ে আফগানিস্তানে নিহত কানাডীয় সেনার সংখ্যা ৯৭ জনে দাঁড়াল। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের শহর কান্দাহারে প্রায় আড়াই হাজার সেনা মোতায়ন করেছে কানাডা। ২০১১ সালে তাদের এই অভিযান শেষ হওয়ার কথা রয়েছে। কানাডার জাতীয় প্রতিরক্ষা বিভাগ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, রোববারের ঘটনায় আহত সেনাদের অবস্থা গুরুতর নয়। কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপার তার ক্ষমতা সুসংহত করতে আগামী ১৪ অক্টোবর নতুন নির্বাচনের ঘোষণা দেওয়ার একদিন পরই এই ঘটনা ঘটল। তবে ধারণা করা হচ্ছে নির্বাচনী প্রচারাভিযানে বিষয়টি ততটা গুরত্ব পাবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/এএমটি/১৪১০ ঘ.