২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুগাবেকে নতুন নির্বাচন দেওয়ার চ্যালেঞ্জ দিলেন স্যাঙ্গেরাই

জিম্বাবুয়ের বিরোধীদলীয় নেতা মর্গান স্যাঙ্গেরাই জানিয়েছেন, ক্ষমতা ভাগাভাগির একটি অসম চুক্তিতে স্বাক্ষর করার পরিবর্তে তার দল ওই আলোচনা থেকে বেরিয়ে আসবে। একই সঙ্গে তিনি প্রেসিডেন্ট মুগাবেকে নতুন নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে ওই নির্বাচনে তাকে পরাজিত করার চ্যালেঞ্জ জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2008, 03:41 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

হারারে, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়ের বিরোধীদলীয় নেতা মর্গান স্যাঙ্গেরাই জানিয়েছেন, ক্ষমতা ভাগাভাগির একটি অসম চুক্তিতে স্বাক্ষর করার পরিবর্তে তার দল ওই আলোচনা থেকে বেরিয়ে আসবে। একই সঙ্গে তিনি প্রেসিডেন্ট মুগাবেকে নতুন নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে ওই নির্বাচনে তাকে পরাজিত করার চ্যালেঞ্জ জানিয়েছেন। মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ'র (এমডিসি) এর নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে স্যাঙ্গেরাই বলেন, "আমরা তাকে আহ্বান জানাচ্ছি, আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষণের সুযোগ দিয়ে নতুন করে নির্বাচনের আয়োজন করতে। দেখা যাক, সেখানে কে জেতে আর কে হারে।" গত ২৯ মার্চ অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে মুগাবেকে পরাজিত করেন স্যাঙ্গেরাই। তবে তিনি প্রেসিডেন্ট হওয়ার জন্য পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা পাননি অজুহাত তুলে দ্বিতীয় দফা নির্বাচন দেন মুগাবে। তবে জুনে অনুষ্ঠিত দ্বিতীয় দফা নির্বাচনের কয়েক দিন আগে সরে দাঁড়ান স্যাঙ্গেরাই। স্যাঙ্গেরাই অভিযোগ করেছিলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই এবং তার দলের নেতাকর্মী ও সমর্থকদের ভয়ভীতি দেখানো হচ্ছে। ওই নির্বাচন স্থগিত করার জন্য আন্তর্জাতিক স