২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাহামা ও ফ্লোরিডার দিকে অগ্রসর হচ্ছে হারিকেন আইক

আগামী সপ্তাহের প্রথম দিকে বাহামা দ্বীপপুঞ্জে এবং সপ্তাহের মাঝামাঝি দক্ষিণ ফ্লোরিডা উপকূলে আঘাত হানতে পারে হারিকেন আইক। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) শুক্রবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2008, 02:14 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

নিউইয়র্ক, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগামী সপ্তাহের প্রথম দিকে বাহামা দ্বীপপুঞ্জে এবং সপ্তাহের মাঝামাঝি দক্ষিণ ফ্লোরিডা উপকূলে আঘাত হানতে পারে হারিকেন আইক। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) শুক্রবার একথা জানিয়েছে। ঘণ্টায় ১৩১ থেকে ১৫৫ মাইল গতিসম্পন্ন ৪ মাত্রার হারিকেন আইক গত বৃহস্পতিবার রাতে কিছুটা দুর্বল হয়ে ৩ মাত্রায় রূপ নিয়েছে। এখন হারিকেন কেন্দ্রে বাতাসের গতি ঘণ্টায় ১১১ থেকে ১৩০ মাইল। এনএইচসি বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় আইক আরও কিছুটা দুর্বল হয়ে ২ মাত্রার হারিকেনে রূপ নিতে পারে। তখন বাতাসের গতিবেগ দাড়াবে ঘণ্টায় ৯৬ থেকে ১১০ কিলোমিটার। কিন্তু এই সময়ের পরেই আবার শক্তিশালী হয়ে পরবর্তী ৩৬ ঘণ্টায় ৩ মাত্রার এবং ৭২ ঘণ্টায় ৪ মাত্রার হারিকেনে রূপ নিতে পারে। এনএইচসি জানিয়েছে, আইক বর্তমানে লীওয়ার্ড দ্বীপপুঞ্জ থেকে ৪৬০ মাইল উত্তরে এবং গ্রান্ড তুর্ক দ্বীপ থেকে ৬৬০ মাইল পূর্ব-উত্তরপূর্বে অবস্থান করছে। এনএইচসি'র বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী ৫ দিনের মধ্যে আইক ফ্লোরিডা ও কিউবা উপকূলে পৌঁছাতে পারে। তবে এটি মেক্সিকো উপসাগরে বা উত্তর দিকে বাক নিয়ে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ক্রান্তিমণ্ডলীয় ঝড় হান্নাকে অনুসরণ করবে কি-না সে কথা বলার সময় এখনও আসেনি। বাহামা দ্বীপপুঞ্জে আঘাত হানার পর আরও শক্তিশালী হয়ে হানা বর্তমানে ক্যারোলিনার দিকে অগ্রসর হচ্ছে। বর্তামানে এটি দক্ষিণ ক্যারোলিনা উপকূল থেকে ৪২৫ মাইল দক্ষিণে অবস্থান করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮০০ ঘ.