ইসলামাবাদ, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তনে শনিবার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে লড়াই হবে মূলত ত্রিমুখী। প্রধান প্রতিদ্বন্দ্বী পিপিপি প্রার্থী আসিফ আলী জারদারির সঙ্গে লড়বেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দলের প্রার্থী সাঈদুজ্জান সিদ্দিকি ও মুশাররফপন্থি দলের প্রার্থী মুশাহিদ হুসেইন সাঈদ।
নির্বাচনে প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বেনজিরের স্বামী আসিফ আলী জারদারি। বিশ্লেষকরা বলছেন, নির্বাচিত হওয়ার জন্য প্রাদেশিক ও জাতীয় পরিষদে পর্যাপ্ত সমর্থন তিনি প্রায় নিশ্চিত করে ফেলেছেন।
পাকিস্তানি পার্লামেন্টের দুই কক্ষ এবং চারটি প্রাদেশিক পরিষদের সদস্যরা ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচন করবেন।
গত বৃহস্পতিবার 'ওয়াশিংটন পোস্ট' পত্রিকায় প্রকাশিত একটি নিবন্ধে জারদারি লিখেছেন, "প্রেসিডেন্ট নির্বাচিত হলে আমি দেশ থেকে তালেবান জঙ্গিদের নির্মূল করতে কাজ করব এবং পার্শ্ববর্তী দেশ আফগানিস্তান বা সেখানে ন্যাটো বাহিনীর ওপর হামলার জন্য জঙ্গিদের পাকিস্তানি ভূখণ্ড ব্যবহার করতে দেব না।"
জারদারির প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) প্রার্থী সাবেক বিচারপতি সাঈদুজ্জান সিদ্দিকি। পিএমএল-এন পার্লামেন্টে দ্বিতীয় বৃহত্তম দল। বরখাস্ত হওয়া বিচারকদের পুনর্বহাল ও প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়ন ইস্যুতে মতপার্থক্যের কারনে তারা গত সপ্তাহে পিপিপির নেতৃত্বাধীন জোট সরকার থেকে বেরিয়ে গেছে।
নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট মুশাররফপান্থি দলের প্রার্থী সাবেক মন্ত্রী মুশাহিদ হোসেন সাঈদ।
সাঈদ গত সপ্তাহে জানিয়েছেন, মানসিক অসুস্থতার কারণে পিপিপি নেতা জারদারির প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানো উচিৎ।
ব্রিটেনের ফাইনান্সিয়াল টাইসম পত্রিকা স
bdnews24