মনোনয়ন গ্রহণ করলেন ম্যাককেইন, কর্মসংস্থানের প্রতিশ্র"তি
পরিবর্তনের অঙ্গীকার এবং লাখ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্র"তির মধ্য দিয়ে কনভেনশন হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে দলের মনোনয়ন গ্রহণ করলেন রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইন।
সেন্ট পল, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পরিবর্তনের অঙ্গীকার এবং লাখ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্র"তির মধ্য দিয়ে কনভেনশন হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে দলের মনোনয়ন গ্রহণ করলেন রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইন।
৪ নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হলে 'ওয়াশিংটনে পরিবর্তন আসবে' উল্লেখ করে ম্যাককেইন ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার মাধ্যমে দলীয় তিক্ততা দূর করার অঙ্গীকার করেন। সেইসঙ্গে দেশে জ্বালানির নতুন নতুন ক্ষেত্র তৈরি করে লাখ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্র"তি দেন তিনি।
পরিবর্তনের দিকে অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে থাকা মার্কিনিদের আশ্বস্ত করতে ম্যাককেইন ডেমোক্র্যাট দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বারাক ওবামার পরিবর্তনের বার্তাই বেছে নেওয়ার চেষ্টা নেন।
রিপাবলিকান দলের জাতীয় কনভেশন হলের ভাষণে ম্যাককেইন বলেন, "আমরা সবদিক থেকে সমস্যা মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ব। দেশেই বেশি বেশি জ্বালানি উৎপাদন করব আমরা।" প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওবামা এতদিন ধরে মার্কিনিদের যে পরিবর্তনের কথা শুনিয়ে আসছেন সে ধরনের পরিবর্তন তিনিই আনতে পারবেন -- একথা জোরগলায় বলেন ম্যাককেইন।
ম্যাকেইন দু:খ করে বলেন, চলমান দলীয় তিক্ততার কারণে যুক্তরাষ্ট্রের নানা সমস্যার সমাধান আটকে থাকে। তিনি বলেন, দলীয় সঙ্কীর্ণতার উর্ধ্বে উঠে কাজ করার রেকর্ড তার আছে। যা ওবামার নেই।
তিনি আরও বলেন, "আমি বারবার সমস্যা সমাধানে দুদলের সদস্যদের সঙ্গে কাজ করেছি। প্রেসিডেন্ট হলেও আমি এভাবেই কাজ করব। দেশকে আবার সচল করতে আমি যে কারও প্রতি আমার হাত বাড়িয়ে দেব। আমার একাজ করার রেকর্ড আছে এবং প্রমাণ দেওয়ারও চিহ্ন আছে। কিন্তু ওবামার তা নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১০৪১ ঘ.
