২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াশিংটনে পরিবর্তন আনার অঙ্গীকার ম্যাককেইনের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইন বৃহস্পতিবারের ভাষণে মার্কিনিদের কাছে ওয়াশিংটনে পরিবর্তন আনার অঙ্গীকার করেছেন। ৪ নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হলে 'ওয়াশিংটনে পরিবর্তন আসবে' উল্লেখ করে ম্যাককেইন ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার মাধ্যমে দলীয় তিক্ততা দূর করার অঙ্গীকার করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2008, 04:14 AM

Updated : 26 Aug 2022, 02:20 PM

সেন্ট পল, সেপ্টেম্বর, ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইন বৃহস্পতিবারের ভাষণে মার্কিনিদের কাছে ওয়াশিংটনে পরিবর্তন আনার অঙ্গীকার করেছেন। ৪ নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হলে 'ওয়াশিংটনে পরিবর্তন আসবে' উল্লেখ করে ম্যাককেইন ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার মাধ্যমে দলীয় তিক্ততা দূর করার অঙ্গীকার করেন। পরিবর্তনের দিকে অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে থাকা মার্কিনিদের আশ্বস্ত করতে ম্যাককেইন ডেমোক্র্যাট দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বারাক ওবামার পরিবর্তনের বার্তাই বেছে নেওয়ার চেষ্টা নিয়েছেন। ম্যাকেইন দু:খ করে বলেন, চলমান দলীয় তিক্ততার কারণে যুক্তরাষ্ট্রের নানা সমস্যার সমাধান আটকে থাকে। তিনি বলেন, দলীয় সঙ্কীর্ণতার উর্ধ্বে উঠে কাজ করার রেকর্ড তার আছে। যা ওবামার নেই। তিনি আরও বলেন, "আমি বারবার সমস্যা সমাধানে দুদলের সদস্যদের সঙ্গে কাজ করেছি। প্রেসিডেন্ট হলেও আমি এভাবেই কাজ করব। দেশকে আবার সচল করতে আমি যে কারও প্রতি আমার হাত বাড়িয়ে দেব। আমার একাজ করার রেকর্ড আছে এবং প্রমাণ দেওয়ারও চিহ্ন আছে। কিন্তু ওবামার তা নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১০০১ ঘ.