তিবলিসি, সেপ্টেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি বৃহস্পতিবার জর্জিয়ায় রাশিয়ার সামরিক অভিযানকে অবৈধ আখ্যা দিয়েছেন এবং মস্কোর নির্ভরযোগ্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। রাশিয়ার সমালোচনা করে তিনি জর্জিয়ার পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন।
জর্জিয়ায় ২০০৩ সালের শান্তিপূর্ণ বিপ্লবের প্রসঙ্গ টেনে চেনি সাংবাদিকদের বলেন, "রোজ রেভল্যুশনের মধ্য দিয়ে আপনার দেশ স্বাধীন হওয়ার পর আমেরিকা এই সাহসী গণতান্ত্রিক দেশের সাহায্যার্থে এগিয়ে এসেছে।" ওই বিপ্লবের মধ্য দিয়েই জর্জিয়ায় পশ্চিমাপন্থী প্রেসিডেন্ট মিখাইল শকিাসভিলি ক্ষমতায় আসেন।
তিবলিসিতে সাকাশভিলির পাশে দাঁড়ি&#
bdnews24