ইসলামাবাদ, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির গাড়িবহরে বুধবার গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। রাজধানী ইসলামাবাদের বিমানবন্দরের কাছে প্রধান মহসড়কে এ ঘটনা ঘটে। অজ্ঞাত এক বন্দুকধারী এ হামলা চালায়। এ সময় গিলানির গাড়িতে দুটি গুলি লাগে। অবশ্য, কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, গুলির সময় গিলানি গাড়িতে ছিলেন না।
এ বিষয়ে প্রধানমন্ত্রী গিলানির মুখপাত্র জাহিদ বশির জানিয়েছেন, গিলানিকে বহনকারী গাড়ি রাজধানী ইসলামাবাদের বিমানবন্দর থেকে রাজধানীতে যাওয়ার পথে গুলিবর্ষণের শিকার হয়।
তিনি বলেন, "প্রধানমন্ত্রীর গাড়িবহর ল্য করে অনেকগুলো গুলি ছোঁড়া হয়েছিল। তবে আল্লাহর রহমতে প্রধানমন্ত্রী নিরাপদ আছেন।" একইসঙ্গে তিনি বলেন, কমপে দুটি বুলেট গিলানির বুলেট-প্র"ফ গাড়িতে আঘাত হানে।
তবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী কামাল শাহ রাষ্ট্র পরিচালিত টেলিভিশনকে জানিয়েছেন, সে সময় গিলানিকে আনার জন্য তার গাড়িবহর বিমানবন্দরে যাচ্ছিল।
স্বরাষ্ট্রমন্ত্রী কামাল শাহ বলেন, "আমাকে জানানো হয়েছে যে, গাড়িগুলো ফাঁকা ছিল এবং সেগুলো ইসলামাবাদ থেকে বিমানবন্দরে যাচ্ছিল।"
এছাড়া পুলিশও জানিয়েছে, 
bdnews24