২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে 'মার্কিন সেনাদের' হামলায় ২০ জন নিহত

আফগানিস্তান থেকে পাকিস্তানের উত্তর-পশ্চিম এলাকায় বুধবার মার্কিন সেনাদের হামলায় নারী-শিশুসহ কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। একজন নিরাপত্তা কর্মকর্তা এবং একজন প্রত্যক্ষদর্শী একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2008, 10:15 AM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ওয়ানা, পাকিস্তান, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তান থেকে পাকিস্তানের উত্তর-পশ্চিম এলাকায় বুধবার মার্কিন সেনাদের হামলায় নারী-শিশুসহ কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। একজন নিরাপত্তা কর্মকর্তা এবং একজন প্রত্যক্ষদর্শী একথা জানিয়েছেন। তারা জানান, আল-কায়েদা এবং তালেবান জঙ্গিদের আশ্রয়স্থল হিসাবে পরিচিত দক্ষিণ ওয়াজিরিস্তানের আঙ্গর আদ্দা গ্রামে বেশ কয়েকটি হেলিকপ্টার দিয়ে এ হামলা চালানো হয়। তবে পাকিস্তানের সামরিক মুখপাত্র বা আফগানিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সামরিক মুখপাত্রের কাছ থেকে এ ঘটনা সম্পর্কে তাৎক্ষণিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র বলে আসছে, আফগান সীমান্তবর্তী পাকিস্তানের আদিবাসী পশতুন অধ্যুষিত উত্তর-পশ্চিম এলাকায় আল-কায়েদা ও তালেবান জঙ্গিদের ঘাঁটি রয়েছে। এখান থেকে তারা পাকিস্তান ও আফগানিস্তানে হামলা চালায় এবং পশ্চিমা দেশগুলোয় সহিংসতা সৃষ্টির ষড়যন্ত্র করে থাকে। বুধবার ভোররাতে কীভাবে পাকিস্তানে হামলা চালানো হয়েছিল সে বিষয়ে ভিন্ন ভিন্ন তথ্যও পাওয়া গেছে। কিছু লোক জানিয়েছেন, হেলিকপ্টার গানশিপের সাহায্যে এ হামলা চালানো হয়। আর অন্যরা জানিয়েছেন, এ হামলায় হেলিকপ্টার গানশিপের পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্থলবাহিনীও অংশ নেয়। আঙ্গর আদ্দা গ্রামের এক দোকানদার গুল নেওয়াজ এ সম্পর্কে বলেন, "স্থানীয় সময় ভোররাত তিনটার (গ্রিনিচ সময় ২১০০) দিকে সেনারা হেলিকপ্টারে করে এসে তিনটি বাড়িতে হামলা চালায়।" পাকিস্তানের নিরাপত্তা এবং সরকারি কর্মকর্তারা প্রাথমিকভাবে হামলায় নিহতের সংখ্যা ১১ বলে জানায়। তবে গ্রামটির বাসিন্দারা জানান, নিহতের সংখ্যা ১৭ জন পর্যন্ত হতে পারে। উল্লেখ্য, এ বছরে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের চালকবিহীন যুদ্ধবিমান দিয়ে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় বেশ কয়েকবার হামলা চালানো হয়েছে। আর এসব হামলায় মারা গেছে কয়েক ডজন লোক। তবে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনারা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকেছে