২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দায়িত্বশীল ইইউ কে স্বাগত জানাল রাশিয়া

রাশিয়া মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) 'দায়িত্বশীল পদক্ষেপের' প্রশংসা করে বলেছে, জর্জিয়ার সঙ্গে সংঘাতের কারণে মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং সম্পর্ক ছিন্ন না করে ইইউ ঠিক কাজ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2008, 02:56 PM

Updated : 26 Aug 2022, 02:19 PM

মস্কো, সেপ্টেম্বর, ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- রাশিয়া মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) 'দায়িত্বশীল পদক্ষেপের' প্রশংসা করে বলেছে, জর্জিয়ার সঙ্গে সংঘাতের কারণে মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং সম্পর্ক ছিন্ন না করে ইইউ ঠিক কাজ করেছে। ইইউ এর ২৭ টি দেশের নেতারা সোমবার ব্রাসেলস সম্মেলনে রাশিয়ার সঙ্গে নতুন করে অংশীদারিত্বের সম্পর্ক গড়া নিয়ে আলোচনা পিছিয়ে দেওয়ার হুমকি দেয়। মস্কো সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে জর্জিয়া থেকে সেনা না সরালে সম্পর্ক স্থগিতের এই হুমকি দেওয়া হয়। উপরন্তু, আরও কয়েকটি রাষ্ট্র রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানায়। কিন্তু এ দুটি প্রস্তাবের ব্যাপারে ইইউ'র সদস্যদের মধ্যে মতৈক্য হয়নি। সর্ববৃহৎ জ্বালানি সরবরাহকারী রাশিয়াকে শাস্তি দেওয়াযায় কিনা এবং কিভাবে সবচে ভালো পন্থায় দেশটিকে শাস্তি দেওয়া যায় তা নিয়ে নেতাদের মধ্যে মতবিভেদ দেখাদেয়। মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, "মূল ব্যাপারটি হচ্ছে....... ইইউ সদস্যদেশগুলো দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি দিয়ে বিষয়টি বিবেচনা করেছে এবং রাশিয়ার সঙ্গে তাদের অংশীদারিত্ব নিশ্চিত করেছে। তারা পারস্পরিক সুযোগ-সুবিধাজনক সহযোগিতার গুরুত্ব উপলব্ধি করেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৪৭ ঘ.