কিনসাসা, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোয় মঙ্গলবার ১৭ জন যাত্রী ও মানবিক ত্রাণসাহায্যবাহী একটি বিমান পর্বতের ওপর বিধ্বস্ত হয়েছে। বিমানটির আরোহীরা কেউ বেঁচে নেই বলে মনে করা হচ্ছে।
রুয়ান্ডার সঙ্গে কঙ্গোর পূর্ব সীমান্তে বুকাভু শহরের ১৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে মঙ্গলবার সকালে ১৯ আসন বিশিষ্ট বিচক্র্যাফ্ট বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে।
বিমানটি সোমবার কিসানজি নগরী থেকে বুকাভুর পথে যাত্রা করে। পরে খারাপ আবহাওয়ার মধ্যে অবতরণের সময় (১২০০ জিএমটি) নিয়ন্ত্রণ কেন্দ্রের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বুকাভুর ৮ মাইল উত্তপশ্চিমে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। বিমানটিতে ১৫ জন যাত্রী ছাড়াও ২ জন ক্রু ছিল। ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী হেলিকপ্টার থেকে জানানো হয়েছে, বিমানটির কেউই জীবীত থাকার লক্ষণ দেখা যাচ্ছে না।
বিমানটিতে কঙ্গোর নাগরিকরাসহ ৫ জনের মতো বিদেশি নাগরিক ছিল বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘের পরিচায় প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধারকারী হেলিকপ্টার দুর্ঘটনাস্থলে অবতরণ করতে পারছে না। ফলে ওই জায়গায় আরেকটি ছোট হেলিকপ্টার পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০০৯ ঘ.
bdnews24