২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে তারো আসো

অজনপ্রিয় প্রধানমন্ত্রী ইয়াসুয়ো ফুকুদার পদত্যাগের পর জাপানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে। তবে এ দৌড়ে স্পষ্টতই এগিয়ে আছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী তারো আসো। স্থানীয় গণমাধ্যম এবং রাজনৈতিক বিশ্লেষকরা মঙ্গলবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2008, 11:12 AM

Updated : 26 Aug 2022, 02:19 PM

টোকিও, সেপ্টেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) - অজনপ্রিয় প্রধানমন্ত্রী ইয়াসুয়ো ফুকুদার পদত্যাগের পর জাপানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে। তবে এ দৌড়ে স্পষ্টতই এগিয়ে আছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী তারো আসো। স্থানীয় গণমাধ্যম এবং রাজনৈতিক বিশ্লেষকরা মঙ্গলবার একথা জানিয়েছে। এ নিয়ে চতুর্থ দফায় প্রধানমন্ত্রী হওয়ার জন্য চেষ্টা করছেন তারো আসো। অলিম্পিকে অংশ নেওয়া এ সাবেক শ্যূটার যদি নির্বাচিত হন তাহলে তিনি হবেন গত ১৫ বছরের মধ্যে জাপানের ১১তম প্রধানমন্ত্রী। আগামী তিন সপ্তাহের মধ্যে পার্লামেন্টে নতুন নেতৃত্ব নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। অর্থনৈতিক মন্দার আশঙ্কা আর রাজনৈতিক অচলাবস্থার জট কাটাতে না পেরে ৭২ বছর বয়স্ক ফুকুদা সোমবার তার সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে ওই পদত্যাগের ঘোষণা দেন। সা