সেন্ট লুইস, সেপ্টেম্বও ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান দলের প্রার্থী অ্যারিজোনার সিনেটর জন ম্যাককেইন বেশ কয়েকটি ইস্যুতে বর্তমান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের তীব্র সমালোচনা করেছেন। বুশের আমলে সন্দেহভাজন সন্ত্রাসীদের বিরুদ্ধে চালানো নির্যাতনের কথা উল্লেখ করে রোববার এ সমালোচনা করেন ম্যাককেইন।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভিয়েতনাম যুদ্ধের যুদ্ধবন্দি ম্যাককেইন নির্যাতনকে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে তার এবং বর্তমান প্রেসিডেন্টের মধ্যকার মতপার্থক্যগুলো তুলে ধরেন।
সাক্ষাৎকারে ম্যাককেইন বলেন, "আমি পরিষ্কারভাবেই কোনো বন্দিকে নির্যাতন করতে চাইনা।" ম্যাককেইন বুশের সম্পর্কে বলেন, "আমাদের মধ্যকার মতপার্থক্যের তালিকা বেশ দীর্ঘ।"
ফক্স নিউজের পক্ষ থেকে ম্যাককেইনের এ সাক্ষাৎকারটি নেন ক্রিস ওয়ালেস। সাক্ষাৎকারে তিনি ম্যাককেইনকে প্রশ্ন করেন, তিনি এ বিষয়টি বোঝাতে চাইছেন কি-না যে, বুশ বন্দিদের নির্যাতন করতে চেয়েছিলেন।
জবাবে ভিয়েতনামের একটি বন্দিশিবিরে পাঁচ বছরের বেশি নির্যাতনের শিকার হওয়া ম্যাককেইন বলেন, "আমার কাছে ওয়াটারবোর্ডিং হচ্ছে নির্যাতন, ঠিক আছে?" একইসঙ্গে ম্যাককেইন বলেন, "প্রকাশিত একটি প্রতিবেদন সূত্রে জানা গেছে, ওয়াটারবোর্ডিং এর পরামর্শ এই প্রশাসনই দিয়েছিল এবং তার প্রয়োগও হয়েছে।"
উল্লেখ্য, বুশ বলে আসছেন, যুক্তরাষ্ট্র নির্যাতনের চর্চা করে না। যদিও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ওয়াটারবোর্ডিং (পানিতে চুবিয়ে নির্যাতন) চালানোর কথা স্বীকার করেছে। এছাড়া, স
bdnews24