২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবিলম্বে সমঝোতা চায় ইসরায়েল-ফিলিস্তিন

ইসরায়েলের প্রধানমন্ত্রীএহুদ ওলমার্ট ফিলিস্তিনের সঙ্গে একটি সমঝোতা চুক্তির চেষ্টা করবেন। আগামী মাসে কাদিমা পার্টির নতুন নেতা নির্বাচিত হওয়ার আগেই ওয়াশিংটনকে এই সমঝোতাপত্র দিতে চান তিনি। ইসরায়েলি কর্মকর্তারা রোববার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2008, 11:53 AM

Updated : 26 Aug 2022, 02:19 PM

জেরুজালেম, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েলের প্রধানমন্ত্রীএহুদ ওলমার্ট ফিলিস্তিনের সঙ্গে একটি সমঝোতা চুক্তির চেষ্টা করবেন। আগামী মাসে কাদিমা পার্টির নতুন নেতা নির্বাচিত হওয়ার আগেই ওয়াশিংটনকে এই সমঝোতাপত্র দিতে চান তিনি। ইসরায়েলি কর্মকর্তারা রোববার একথা বলেছেন। ওলমার্ট ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি আংশিক কোনও চুক্তির ব্যাপারে শীতল প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ওলমার্টের কাদিমা পার্টি ১৭ সেপ্টেম্বরে নতুন নেতা নির্বাচন করবে। ওলমার্ট এই নির্বাচনের পরই পদত্যাগ করার কথা ঘোষণা করেছেন। যদিও নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তার তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় থাকার বিধান আছে। নতুন নেতা নির্বাচনের পথে এগিয়ে থাকা ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি আব্বাসের সঙ্গে তড়িঘড়ি কোনও সমঝোতায়উপনীত হওয়ার ব্যাপারে সতর্ক করেছেন। কিন্তু ইসরায়েলের কর্মকর্তারা গণমাধ্যমের খবর নিশ্চিত করে বলেছেন, আগামী দু সপ্তাহে ওলমার্ট আব্বাসের সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষর করতে চান। যেটি শান্তি চুক্তির কর্মকাঠামো হিসাবে কাজ করবে। কর্মকর্তারা বলেছেন, ওলমার্ট এবংআব্বাসের লক্ষ্য এই সমঝোতাপত্র আগামী মাসে ওয়াশিংটনকে দেওয়া। যাতে করে প্রেসিডেন্ট বুশ জানুয়ারিতে তার মেয়াদ শেষের আগেই ইসরায়েল-ফিলিস্তিন চুক্তি হওয়ার ঘোষণা দিতে পারেন। কিন্তু আব্বাসের সহযোগী ইয়াসের আবেদ রাব্বো রয়টার্সকে বলেছেন, "সমঝোতা চুক্তি হওয়ার কথা আগেভাগেই বলা যাচ্ছে না। কারণ, দুপক্ষের মধ্যে মূল ইস্যুগুলোতে ব্যাপক বিরোধ আছে।" ওদিকে, ওলমার্টের মুখপাত্র মার্ক রেগেভ বলছেন, "ইসরায়েল ঐতিহাসিক সমঝোতা চুক্তির জন্য চেষ্টা করে যাবে। তবে কখন সমঝোতা হবে তা জানা নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪৩ ঘ.