মেক্সিকো সিটি, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - লাগাতার অপহরণ, হত্যা, মাদকের সহিংসতায় মাফিয়া চক্রগুলোর কাছে জিম্মি হয়ে পড়া মেক্সিকোর জনগণ অবিলম্বে এসব অপরাধ থামাতে সরকারি পদক্ষেপের দাবিতে শনিবার বিশাল বিক্ষোভ করেছে। সাদা পোশাক পরে প্রায় ১ লাখ ৫০ হাজার লোক রাজধানী মেক্সিকো সিটির ঐতিহাসিক 'জকালো চত্বর' এ সমবেত হয়।
রাজধানী মেক্সিকো সিটি ছাড়াও দেশের অন্যান্য বড় বড় শহরেও একই ধরনের বিক্ষোভ করেছে কয়েক লাখ মানুষ।
মেক্সিকোয় অপরাধ ও সহিংসতার মাত্রা মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় অপরাধ দমনে সরকারের আন্তরিকতা এবং পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। সরকারের ওপর চাপ প্রয়োগ করতেই বিভিন্ন অধিকার গ্র"প এবং সামজিক-রাজনৈতিক গ্র"পগুলো এ বিক্ষোভ সমাবেশের ডাক দেয়।
ওদিকে, দেশজুড়ে এ বিপুল বিক্ষোভ সমাবেশের মধ্যেই মেক্সিকোর প্রেসিডেন্ট ফেলিপ কারদেরন এবং মেক্সিকোর মেয়র মার্সেলো এবরার্ড এবং প্রাদেশিক গভর্নররা অপরাধ দমন কর্মপরিকল্পনা নিয়ে জরুরি বৈঠক করেছন।
মেক্সিকোতে শুধু এ বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মাদক চক্রগুলোর সহিংসতায় নিহত হয়েছে কমপক্ষে ২,৩০০ লোক।
২০০৪ সাল থেকে ২০০৭ সালের মধ্যে মেক্সিকোতে অপহরণের হার বেড়েছে প্রায় ৪০ শতাংশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, গত বছর দেশটিতে মোট ৭৫১টি অপহরণের ঘটনা ঘটে। কিন্তু অপরাধ গবেষণা বিষয়ক স্বাধীন প্রতিষ্ঠান 'আইসিইএসআই' এর দাবি এ সংখ্যা ৭,০০০ এর বেশী হবে।
বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫৫৪ ঘ.
bdnews24