২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিহারে বন্যার আরও অবনতি, মানুষের দুর্ভোগ বাড়ছে

ভারতের বিহার রাজ্যে বন্যা পরিস্থিতির অরও অবনতি হয়েছে। ওই এলাকায় ৫০ বছরের মধ্যে ভয়াবহ এই বন্যায় নতুন করে প্লাবিত হয়েছে আরও অনেক এলাকা। এই অবস্থায় আটকে পড়া লাখ লাখ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। গ্রামবাসী কাঁচা চাল ও দূষিত পানির সঙ্গে আটা গুলে খেতে বাধ্য হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2008, 12:18 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

বিহার, আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টর্স)- ভারতের বিহার রাজ্যে বন্যা পরিস্থিতির অরও অবনতি হয়েছে। ওই এলাকায় ৫০ বছরের মধ্যে ভয়াবহ এই বন্যায় নতুন করে প্লাবিত হয়েছে আরও অনেক এলাকা। এই অবস্থায় আটকে পড়া লাখ লাখ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। গ্রামবাসী কাঁচা চাল ও দূষিত পানির সঙ্গে আটা গুলে খেতে বাধ্য হচ্ছে। পার্শ্ববর্তী নেপালে গত মাসে কোশি নদীর একটি বাঁধ ভেঙে যাওয়ার পর পানি ঢুকে পড়ে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে। বন্যার পানিতে তলিয়ে যায় গ্রামের পর গ্রাম। কিন্তু এলকাবাসীকে সময় মতো সরিয়ে নিতে পারেনি কর্তৃপক্ষ। ফলে লাখ লাখ মানুষ আটকা পড়ে পানির মধ্যে। কর্মকর্তারা জানিয়েছেন, গত রাতে পানিতে ডুবে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো ৬৫ জনে। বন্যায় বিহারের প্রত্যন্ত এলাকায় আশ্রয়হীন হয়ে পড়েছে প্রায় ২০ লাখ মানুষ। এছাড়া, ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২৫ হাজার বাড়িঘর। অনেকের রান্না করে খাওয়ার কোনো উপায়ও নেই। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা সুপাল জেলার অমিত কুমার বলছিলেন, "আমার ক্ষুধার্ত বাচ্চারা কান্নাকাটি করছে। চাল রান্না করে খাব সে সুযোগও নাই। বাধ্য হয়ে শুকনা চাল খেতে হচ্ছে।" অনেকে আটার সঙ্গে পানি মিশিয়ে রান্না করা ছাড়াই খাচ্ছেন। একটি বাঁধের ওপর আশ্রয় নেয়া বিজেন্দর বলেন, "আমাদের বাড়িঘর পড়ে গেছে। পরার কিছু নেই। বন্যায় আমরা সব হারিয়েছি।" নদীর পানির সঙ্গে অতিবর্ষণের কারণে পানির স্তর বাড়ছে। এই পানি সরে যেতে প্রায় তিন মাস সময় লাগতে পারে। এ অবস্থায় পানিবাহিত রোগজীবাণু মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮০৮ ঘ.