২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪,০০০ পরমাণু সেন্ট্রিফিউজ চালুর ঘোষণা দিল ইরান

ইরানে চার হাজার পরমাণু সেন্ট্রিফিউজ চালু রয়েছে। ইরানের এক কর্মকর্তা শুক্রবার এক মন্তব্যে একথা বলেছেন। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলীরেজা শেখ আত্তার রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনায় বর্তমানে প্রায় ৪ হাজার সেন্ট্রিফিউজে কাজ চলছে.... আরও ৩ হাজার সেন্ট্রিফিউজ বসানো হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2008, 09:59 AM

Updated : 26 Aug 2022, 02:18 PM

তেহরান, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানে চার হাজার পরমাণু সেন্ট্রিফিউজ চালু রয়েছে। ইরানের এক কর্মকর্তা শুক্রবার এক মন্তব্যে একথা বলেছেন। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলীরেজা শেখ আত্তার রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনায় বর্তমানে প্রায় ৪ হাজার সেন্ট্রিফিউজে কাজ চলছে.... আরও ৩ হাজার সেন্ট্রিফিউজ বসানো হচ্ছে। জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা ইরানে সেন্ট্রিফিউজের যে সংখ্যা উল্লেখ করেছিল এ সংখ্যা তার সঙ্গে মিলেছে। কিন্তু প্রেসিডেন্ট আহমাদিনেজাদ সেন্ট্রিফিউজের যে সংখ্যা উল্লেখ করেছিলেন তার চেয়ে এ সংখ্যা কম। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি তৈরির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করতেই এই সেন্ট্রিফিউজগুলো বসানোহয়েছে বলে দাবি করেছে ইরান। কিন্তু পশ্চিমাদের অভিযোগ, ইরান পরমাণু ওয়ারহেডে ব্যবহারের জন্য সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনের প্রযুক্তি আয়ত্ত্ব করার চেষ্টা নিয়েছে। আহমাদিনেজাদ গত মাসে বলেছিলেন, ইরানে ৫ হাজারেরও বেশি সেন্ট্রিফিউজে কাজ চলছে। কিন্তু আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) পরে জানায়, আহমাদিনেজাদ সেন্ট্রিফিউজের সংখ্যা কমপক্ষে ১ হাজার বাড়িয়ে বলেছেন। পরমাণু কর্মসূচি বন্ধের বিনিময়ে ইরানকে বাণিজ্য, পরমাণু ও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার প্যাকেজ প্রস্তাব দিয়েছে বিশ্বশক্তিগুলো। কিন্তু তেহরান তাদের কথা বরাবরই মানতে অস্বীকৃতি জানিয়ে আসছে। যুক্তরাষ্ট্র ও এর পশ্চিমা মিত্র দেশগুলো ইরানের ওপর উত্তরোত্তর আরও জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপের জন্য চাপ দিচ্ছে। ২০০৬ সাল থেকে এ পর্যন্ত ইরানের ওপর তৃতীয় দফায় নিষেধাজ্ঞা আরোপও হয়েছে। কিন্তু বিশ্লেষকরা বলছেন, জর্জিয়ার সঙ্গে রাশিয়ার সঙ্কটের কারণে ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমর্থন পাওয়া ওয়াশিংটনের জন্য কঠিন হতে পারে। কারণ, নিরাপত্তা পরিষদে রাশিয়ার ভেটো ক্ষমতা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৫০ ঘ.