২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দরিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা বাড়ছে: বিশ্বব্যাংক

বিশ্বব্যাংক মঙ্গলবার জানিয়েছে, উন্নয়নশীল দেশগুলোতে দরিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা পূর্বানুমান ছড়িয়ে গেছে। পূর্বে দৈনিক এক মার্কিন ডলারের কম আয়ের মানুষকে দরিদ্র হিসাবে গণ্য করা হলেও বর্তমানে ১ দশমিক ২৫ ডলারের কম আয়ের হিসাবে এই চিত্র পাওয়া গেছে বলে বিশ্বব্যাংক জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2008, 12:26 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ওয়াশিংটন, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বব্যাংক মঙ্গলবার জানিয়েছে, উন্নয়নশীল দেশগুলোতে দরিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা পূর্বানুমান ছড়িয়ে গেছে। পূর্বে দৈনিক এক মার্কিন ডলারের কম আয়ের মানুষকে দরিদ্র হিসাবে গণ্য করা হলেও বর্তমানে ১ দশমিক ২৫ ডলারের কম আয়ের হিসাবে এই চিত্র পাওয়া গেছে বলে বিশ্বব্যাংক জানিয়েছে। বিশ্বব্যংকের হিসাব মতে ২০০৫ সালে বিশ্বের ১০ থেকে ২০টি দরিদ্রতম দেশের ১৪০ কোটি মানুষ দৈনিক ১ দশমিক ২৫ মার্কিন ডলারের কম আয়ে জীবনধারণ করছে। যা উন্নয়নশীল দেশগুলোর মোট জনসংখ্যার এক চুতর্থাংশ। গত বছর বিশ্বব্যাংক জানিয়েছিল বিশ্বের ১০০ কোটি মানুষের দৈনিক মাথাপিছু আয় এক ডলার। বিশ্বব্যাংকের নতুন এই হিসাব বিশ্বে দারিদ্র্য মোকাবেলার লড়াইয়ে দাতা দেশগুলোর ওপর চাপ বাড়াবে এবং তাদের দরিদ্রদের সাহায্যে এগিয়ে আসতে আরও কার্যকর নীতি গ্রহণে চাপ সৃষ্টি করবে। এমনকি এই নতুন হিসাব গত ২৫ বছরে বিশ্বে দারিদ্র্য বিমোচন লড়াইয়ের অগ্রগতির চিত্রও তুলে ধরেছে। ১৯৮১ সালেও ১৯০ কোটি মানুষ দৈনিক ১ দশমিক ২৫ ডলারের নিচে আয় করে জীবন যাপন করত। বিশ্ব বাজারে মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই নতুন হিসাব করা হয়েছে। এই নতুন হিসাব এটা তুলে ধরছে যে, উন্নয়নশীল বিশ্বে যে পরিমাণ মূল্যবৃদ্ধির ধারণা করা হয়েছিল বাস্তবে তার চেয়ে বেশি মূল্যবৃদ্ধি ঘটেছে। ১১৬টি দেশের ৬৭৫টি পরিবারের তথ্য বিশ্লেষণ করে এই হিসাব করা হয়েছে। বিশ্বব্যাংকের ডেভলোপমেন্ট রিচার্স গ্র"পের ডিরেক্টর মার্টিন র‌্যাভেলিওন বলেন, "দারিদ্র্য পরিমাপে নতুন এই হিসাব একটি বড় ধরনের অগ্রগতি। কেননা বিশ্বের বিভিন্ন দেশের দারিদ্রসীমার তুলনামূলক পরিমাপে আরও বেশি তথ্য ব্যবহার করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮০০ ঘ.