২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জর্জিয়া নীতিতে সমর্থন আদায় করতে তাজিকিস্তান সফরে মেদভেদেভ

রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ কঠোর জর্জিয়া নীতিতে পূর্বাঞ্চলীয় মিত্রদেশগুলোর সমর্থন আদায়ের লক্ষ্যে বুধবার তাজিকিস্তান সফরে গেছেন। পাশ্চিমা বিশ্ব মেদভেদেভের জর্জিয়া নীতির নিন্দা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2008, 12:12 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

মস্কো, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ কঠোর জর্জিয়া নীতিতে পূর্বাঞ্চলীয় মিত্রদেশগুলোর সমর্থন আদায়ের লক্ষ্যে বুধবার তাজিকিস্তান সফরে গেছেন। পাশ্চিমা বিশ্ব মেদভেদেভের জর্জিয়া নীতির নিন্দা জানিয়েছে। পশ্চিমাদের চাপ উপেক্ষা করে জর্জিয়ার স্বাধীনতাকামী অঞ্চল দক্ষিণ ওসেটিয়া ও আবখাজিয়াকে মঙ্গলবার স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেন, "দক্ষিণ ওসেটিয়া ও আবখাজিয়াকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে রাশিয়ার পক্ষে আমি আদেশপত্রে স্বাক্ষর করেছি।" এই স্বীকৃতির ফলে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার বিরোধ আরো বাড়ারই আশঙ্কা করা হচ্ছে। জর্জিয়ার বিচ্ছিন্নতাকামী দক্ষিণ ওসেটিয়া ও আবখাজিয়াকে স্বীকৃতি না দেওয়ার জন্য এবং জর্জিয়ার অখন্ডতা রক্ষায় রাশিয়ার প্রতি আহ্বান জানিয়ে আসছিল পশ্চিমা বিশ্ব। বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে 'সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন' (এসসিও) সম্মেলন। ওই সম্মেলনে রাশিয়া জর্জিয়া নীতিতে চীনের সমর্থন পেলে এটি হবে একটি বড় পাওনা। সম্মেলনে চীনের প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সঙ্গে দেখা হবে মেদভেদেভের। সম্মেলনে আরও অংশ নিচ্ছে কাজাখস্তান, কিরঘিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া চীনের কাছ থেকে চূড়ান্ত কোনও সমর্থন পাবে না। কারণ চীনের নিজেদেরই বিচ্ছন্নতাবাদী রয়েছে। কাজেই, বিচ্ছিন্নতাবাদীদের স্বীকৃতির পদক্ষেপ চীনের সমর্থন না করার সম্ভাবনাই বেশি। রাশিয়া মঙ্গলবার জর্জিয়ার বিচ্ছিন্নতাবাদী দুই অঞ্চলকে স্বীকৃতি দিলে উৎসবে মাতে দক্ষিণ ওসেটিয়া ও আবখাজিয়ার জনগণ। তারা আকাশে ফাকা গুলি ছুঁড়ে, আতশবাঁজি পুড়িয়ে রাস্তায় নেমে আনন্দ করে। জর্জিয়ার বিচ্ছিন্নতাকামী এই দুটি অঞ্চলের স্বীকৃতি ও এর ফলাফল নিয়ে মঙ্গলবার রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে বসেন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। অত্যন্ত প্রভাবশালী রুশ প্রধানমন্ত্রী ভ