২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে প্রায় অর্ধশত তালেবান যোদ্ধা নিহত

আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলা এবং আফগান পুলিশের হামলায় প্রায় ৫০ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে। কর্মকর্তারা বুধবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2008, 11:21 AM

Updated : 26 Aug 2022, 02:18 PM

খোস্ত, আফগানিস্তান, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলা এবং আফগান পুলিশের হামলায় প্রায় ৫০ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে। কর্মকর্তারা বুধবার একথা জানিয়েছেন। পাকিস্তান সীমান্তবর্তী পাকতিয়া প্রদেশের সরোবি জেলায় মঙ্গলবার বিদেশী ও আফগান সেনাদের গাড়িবহরে তালেবানরা হামলা চালানোর পর সেখানকার তালেবান ঘাঁটিতে বিমান হামলা চালায় মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী। এতে ৩০ তালেবান যোদ্ধা মারা যায়। উপ-প্রাদেশিক গভর্নর আব্দুল মালিক একথা জানান। তিনি আরও বলেন, "তালেবানদের ওই হামলায় আমাদের ৬ পুলিশ আহত হয়েছেন"। তিনি জানান, বিদেশী সেনাদের কেউ হতাহত হননি। ওদিকে, মঙ্গলবার হেলমান্দ প্রদেশের নাদ আলি জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ১৮ তালেবান নিহত হয়েছে। পুলিশের প্রাদেশিক গভর্নর একথা জানান। তবে, এসব হতাহতের ঘটনার বিষয়ে তালেবানদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং নিরপেক্ষ কোনো সূত্রের কাছ থেকেও কোনো তথ্য পাওয়া যায়নি। অন্য এক ঘটনায় গজনী প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে মঙ্গলবার ৪ পুলিশ নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭১৫ ঘ.