২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়েতে শিগগিরই নতুন সরকার গঠন করতে চান মুগাবে

জিম্বাবুয়েতে শিগগিরই একটি নতুন সরকার গঠন করতে চান প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। মঙ্গলবার নবনির্বাচিত পার্লামেন্টের অধিবেশন শুরুর পর সরকারি কর্মকর্তাদের তিনি একথা জানিয়েছেন। রাষ্ট্রীয় মালিকানাধীন পত্রিকা 'দ্য হেরাল্ড' বুধবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2008, 10:38 AM

Updated : 26 Aug 2022, 02:18 PM

হারারে, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জিম্বাবুয়েতে শিগগিরই একটি নতুন সরকার গঠন করতে চান প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। মঙ্গলবার নবনির্বাচিত পার্লামেন্টের অধিবেশন শুরুর পর সরকারি কর্মকর্তাদের তিনি একথা জানিয়েছেন। রাষ্ট্রীয় মালিকানাধীন পত্রিকা 'দ্য হেরাল্ড' বুধবার একথা জানিয়েছে। মুগাবে বলেছেন, "আমরা শিগগিরই একটি সরকার গঠন করব। মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) স্পষ্টতই এতে যোগ দিতে চাইছে না"। দ্য হেরাল্ড একথা জানিয়েছে। ওদিকে, এমডিসি'র মুখপাত্র নেলসন চামিসা বলেছেন, "আমরা সংলাপের বিষয়ে আমাদের আস্থা প্রকাশ করেছি। সব পক্ষের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য ফলাফল, একটি ঐক্য সরকার গঠনের লক্ষ্যে এ প্রক্রিয়ার প্রতি প্রতিশ্র"তিবদ্ধ রয়েছি আমরা।" দক্ষিণ আফ্রিকার 'টক রেডিও ৭০২'- কে নতুন পার্লামেন্টের স্পিকার লাভমোর মোয়ো বুধবার বলেছেন,"সংলাপ এখনও চলছে।" প্রেসিডেন্ট মুগাবের এ পদক্ষেপকে দুঃখজনক বলেও মন্তব্য করেছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬২১ ঘ.