২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জারদারির বিরুদ্ধে সুইস ব্যাংক অর্থপাচার মামলার নিষ্পত্তি

সুইজারল্যান্ডের বিচার বিভাগীয় কর্তৃপক্ষ পাকিস্তানের প্রেসিডেন্ট পদপ্রার্থী এবং ক্ষমতাসীন জোট সরকারের সবচেয়ে বড় দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা আসিফ আলি জারদারির বিরুদ্ধে থাকা অর্থপাচার মামলার নিষ্পত্তি ঘোষণা করেছে। এর ফলে সুইস ব্যাংকে জমা করা জারদারি দম্পতির ৬ কোটি ডলারের ওপর এখন আর কোনো নিষেধাজ্ঞা থাকছে না। কর্তৃপক্ষ মঙ্গলবার একথা জানিয়েছেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2008, 06:19 AM

Updated : 26 Aug 2022, 02:18 PM

জেনেভা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সুইজারল্যান্ডের বিচার বিভাগীয় কর্তৃপক্ষ পাকিস্তানের প্রেসিডেন্ট পদপ্রার্থী এবং ক্ষমতাসীন জোট সরকারের সবচেয়ে বড় দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা আসিফ আলি জারদারির বিরুদ্ধে থাকা অর্থপাচার মামলার নিষ্পত্তি ঘোষণা করেছে। এর ফলে সুইস ব্যাংকে জমা করা জারদারি দম্পতির ৬ কোটি ডলারের ওপর এখন আর কোনো নিষেধাজ্ঞা থাকছে না। কর্তৃপক্ষ মঙ্গলবার একথা জানিয়েছেন। (আরও তথ্যসহ) সুইস কর্তৃপক্ষের প্রধান কৌশুলি ড্যানিয়েল যাপ্পেল্লি বলেছেন, জারদারিকে বিচারের আওতায় আনার মতো কোনো প্রমাণ নেই তাদের কাছে। তিনি আরও জানান, জারদারি দম্পতিকে দুর্নীতির দায়ে অভিযুক্ত বলা যাবে না বলে উল্লেখ করে স