ইসলামাবাদ, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)--- পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) নেতা আসিফ আলী জারদারি আবার জোট সরকারে ফিরে আসার জন্য সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের প্রতি অনুরোধ জানিয়েছেন।
নতুন প্রেসিডেন্ট নির্বাচন ও মুশাররফ আমলে বরখাস্ত হওয়া বিচারকদের স্বপদে পুনর্বহাল নিয়ে মতানৈক্যের কারণে শরীফ সোমবার তার দলবল নিয়ে সরকার থেকে বেরিয়ে যান।
আগামী ৬ সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে শরীফের দল জারদারির বিরুদ্ধে নিজস্ব প্রার্থী দাঁড় করিয়েছে। জোট সরকারে এই বিভক্তি অর্থনীতি ও নিরাপত্তা সঙ্কটে জর্জরিত পাকিস্তানে নতুন করে রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি করেছে।
টেলিভিশনে এক ভাষণে জারদারি বলেছেন, "নওয়াজের সিদ্ধান্তে আমরা দু:িখত। আমরা একসঙ্গে এগিয়ে গিয়ে দেশের সমস্যা মোকাবেলা করতে চাই। আমরা শরীফকে জোট সরকারে ফিরে আসার অনুরোধ জানাব।"
জারদারি আরও বলেন, "পিপিপি ও পিএমএল-এন এর টিকে থাকাটা আন্তসম্পর্কিত।" তিনি বলেন, "দেশে গণতন্ত্রকে শক্তিশালী করার চেষ্টায় পিপিপি নওয়াজ শরীফের সমর্থন চায়।"
ওদিকে, নওয়াজ বলছেন, পিপিপি নেতা জারদারি বহু প্রতিশ্র"তি ভঙ্গ করার কারণেই তিনি জোট সরকার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৩০ ঘ.
bdnews24