২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে আত্মঘাতী হামলায় ২৫ জন নিহত

বাগদাদের পশ্চিমাঞ্চলের সুন্নি অধ্যুষিত আবু ঘ্রাইব জেলায় রোববার এক ভোজসভায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৫ জন নিহত এবং ৩২জন আহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2008, 09:33 AM

Updated : 26 Aug 2022, 02:17 PM

বাগদাদ, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাগদাদের পশ্চিমাঞ্চলের সুন্নি অধ্যুষিত আবু ঘ্রাইব জেলায় রোববার এক ভোজসভায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৫ জন নিহত এবং ৩২জন আহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে। পুলিশ জানায়, স্থানীয় এক বিশিষ্ট শেখের পুত্র মার্কিন বন্দিশালা থেকে মুক্তি পাওয়ায় ওই ভোজসভার আয়োজন করা হয়েছিল। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। পাশ্ববর্তী ফাল্লুজাহ শহরের পুলিশ কর্নেল দাউদ সুলায়মান প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ২১ বলে জানান। তবে নাম না প্রকাশের শর্তে বাগদাদের এক পুলিশ সুত্র জানায়, ২৫ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছে। ইরাকি পুলিশ জানিয়েছে, মার্কিন হেলিকপ্টারে করে ঘটনাস্থল থেকে আহতদের নিয়ে যাওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/ৃ১৪৩৭ ঘ.