২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আল কায়েদা নেতা জাওয়াহিরি'র নতুন ভিডিও প্রকাশ

আল কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা আইমান আল-জাওয়াহিরি'র নতুন একটি ভিডিও শুক্রবার ইন্টারনেটে প্রকাশিত হয়েছে। জাওয়াহিরি মার্কিন সেনাদের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে আহত কিংবা নিহত হয়েছেন - এ ধরনের খবর ছড়িয়ে পড়ার পর প্রকাশিত তার দ্বিতীয় ভিডিও এটা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2008, 05:47 AM

Updated : 26 Aug 2022, 02:17 PM

দুবাই, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আল কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা আইমান আল-জাওয়াহিরি'র নতুন একটি ভিডিও শুক্রবার ইন্টারনেটে প্রকাশিত হয়েছে। জাওয়াহিরি মার্কিন সেনাদের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে আহত কিংবা নিহত হয়েছেন - এ ধরনের খবর ছড়িয়ে পড়ার পর প্রকাশিত তার দ্বিতীয় ভিডিও এটা। আল কায়েদা প্রায়ই ব্যবহার করে এমন একটি ওয়েবসাইটে এই ভিডিও চিত্রটি প্রকাশিত হয়েছে। ভিডিও চিত্রটিতে জাওয়াহিরিকে সাদা জামা, সাদা পাগড়ি পরিহিত অবস্থায় দেখা গেছে। তার পেছেনে ছিল সবুজ রঙের পর্দা বা দেয়াল। জাওয়াহিরি'র এই ভিডিও চিত্রটি কবে কোথায় রেকর্ড করা হয়েছে তা পরিষ্কার নয়। তবে এ ভিডিও বক্তৃতায় পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় গত জুলাইতে মার্কিন সেনাদের হামলায় নিহত আবু খাবাব আল-মাসরিসহ আরও তিন কায়েদা নেতার প্রশংসা করেছেন জাওয়াহিরি। এ মাসেই এর আগে জাওয়াহিরি'র যে ভিডিওটি প্রকাশ করা হয়েছিল তাতে তিনি পাকিস্তানি প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে আক্রমণ করে কথা বলেছেন। অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা ভিডিও টেপটি পাকিস্তানি চ্যানেল এআরওয়াই ওয়ান টেলিভিশনের অফিসে ফেলে রেখে যায়। এছাড়াও মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস নিউজ আগস্টের শুরুতে এক প্রতিবেদনে পাকিস্তানের তালেবান নেতা বায়তুল