কাবুল, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে শুক্রবার মার্কিন নেতৃত্বাধীন মিত্র বাহিনীর হামলায় ৭৬ বেসামরিক আফগান নাগরিক নিহত হয়েছে। নিহতদের অধিকাংশ নারী ও শিশু। আফগান স্বরাষ্ট্রমন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, "পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে জোট বাহিনীর অভিযানে নিহত হয়েছে ৭৬ জন। এদের বেশিরভাগ নারী ও শিশু।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২৫০ ঘ.
bdnews24