তিবলিসি, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জর্জিয়া থেকে শুক্রবারের মধ্যে সেনা প্রত্যাহারের প্রতিশ্রতি দিলেও পাশ্চিমাদের দাবি অনুযায়ী সব সেনা সরাচ্ছে না রাশিয়া। মস্কো জানিয়েছে, জর্জিয়ার প্রাণকেন্দ্রের অনেক গভীরে তারা কিছু সেনা রেখে দেবে। আগামীতে জর্জিয়ার হামলা মোকাবেলার জন্যই এই সেনা রেখে দেওয়া হবে বলে জানিয়েছে রাশিয়া।
রাশিয়ার সেনা প্রত্যাহারে ধীরগতির জন্য যুক্তরাষ্ট্র মস্কোর কড়া সমালোচনা করেছে। সেনা প্রত্যাহার শুরু হলৌ তা তাড়াতাড়ি হচ্ছে না বলে ওয়াশিংটন অভিযোগ করেছে। রয়টার্সের সংবাদদাতারা জানিয়েছেন, রাশিয়ার সেনা ও নোযানগুলো কোনও কোনও জায়গায় চলে যেতে দেখা যাচ্ছে। আবার কোনও কোনও জায়গায় থেকে চলে যাওয়া লক্ষণ দেখা যাচ্ছে না।
জর্জিয়ায় মোতায়েন সেনাদের একাংশকে রাশিয়া শান্তিরক্ষী আখ্যা দিয়ে আসছে। তারা বলছে, এই শান্তিরক্ষী সেনারা দক্ষিণ ওসেটিয়া এবং এর চারপাশের নিরাপত্তা বলয়ে অবস্থান করবে। এই বলয় থেকে রুশ সেনারা জর্জিয়ার প্রাণকেন্দ্রে এবং পূর্বপশ্চিমের প্রধান সড়ক পর্যন্ত যাবে।
তিবলিসি রাশিয়ার এ ধরনের কোনও পদক্ষেপ মেনে নেবে না বলে জানিয়েছে। কিন্তু রাশিয়া বলেছে, দক্ষিণ ওসেটিয়াকে রক্ষায় এবং ভবিষ্যতে জর্জিয়া বাহিনীর হামলা ও রক্তক্ষয় মোকাবেলার জন্য তাদেরকে কিছু সেনা রাখতে হবে। তিবলিসি অভিযোগ করে বলেছে, "এর মধ্য দিয়ে রাশিয়া জর্জিয়ার অঞ্চলকে নিজেদের সঙ্গে একীভূত করে নিয়ে চাইছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস রাশিয়াকে উদ্দেশ্য করে বলেন, "সংঘাতে তারা বেশি বেপরোয়া হয়ে উঠছে।"
তিনি বলেন, "জর্জিয়া ও এর অর্থনীতিকে অস্থিতিশীল করাই সম্ভবত তাদের অভিপ্রায়।"
গোরি থেকে মঙ্গলবার রুশ সেনাবাহিনীর ছয়টি গাড়ি, তিনটি ট্যাংক এবং আরও দুটি গাড়ি রাশিয়ার দিকে যেতে দেখা গেছে।
তবে এর পাশ্ববর্তী একটি এলাকায় রুশ সেনাদের পরিখা খনন করতে দেখা গেছে। তাদের জর্জিয়া ছেড়ে যাওয়ার কোনো প্রস্তুতির লক্ষণ দেখা যায়নি।
ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড বলেছেন, সেনা প্রত্যাহারে বিলম্ব হলে রাশিয়ার মর্যাদা ক্ষুন্ন হবে।
জর্জিয়ার প্রেসিডেন্ট মিখাইল সাকাশভিলির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, "সেনা প্রত্যাহারের প্রতিটি প্রতিশ্র"তি এবং তা রক্ষায় যে কোনওরকম ব্যর্থতাতেই রাশিয়ার ওপর আন্তর্জাতিক চাপ বাড়বে।"
স
bdnews24