২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রিদে বিমান বিধ্বস্ত, নিহত ১৫৩

মাদ্রিদ বিমানবন্দরে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে বুধবার ১৫৩ জন নিহত হয়েছে। ১৬৬ জন যাত্রী ও ৯ জন ক্রু নিয়ে স্প্যানএয়ারের উড়োজাহাজটি মাদ্রিদ থেকে ক্যানারি দ্বীপপুঞ্জের লাস ফামাস যাচ্ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2008, 03:12 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

মাদ্রিদ, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মাদ্রিদ বিমানবন্দরে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে বুধবার ১৫৩ জন নিহত হয়েছে। ১৬৬ জন যাত্রী ও ৯ জন ক্রু নিয়ে স্প্যানএয়ারের উড়োজাহাজটি মাদ্রিদ থেকে ক্যানারি দ্বীপপুঞ্জের লাস ফামাস যাচ্ছিল। বিমানবন্দরের কর্মকর্তারা জানান, স্থানীয় সময় বিকেল পৌনে ৩টায় (সকাল ৮টা ৪৫ ইডিটি) উড়োজাহাজটি রানওয়ে থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে বিস্ফোরিত হয়। জলন্ত উড়োজাহাজটির বিভিন্ন অংশ ও নিহতদের ছিন্নভিন্ন দেহ রানওয়ের বিস্তির্ণ এলাকাজুড়ে ছড়িয়ে পরে। উদ্ধারকারী দলের প্রধান হারবিজিও কোরাল সাংবাদিকদের বলেন, "শুধু উড়োজাহাজের লেজের অংশটিই চেনা যাচ্ছিল।" তিনি জানান, আরোহীদের অধিকাংশই ক্যানারি দ্বীপপুঞ্জে ছুটি কাটাতে যাচ্ছিলেন। নিহতদের মধ্যে বেশ কিছু শিশুও রয়েছে। যাত্রী আর ক্রুদের মধ্যে কেবল ২৮ জনকে জীবিত উদ্ধার করা গেছে। দেশটির উন্নয়ন মন্ত্রী ম্যাগডালেনা অ্যালভারেজ সাংবাদিকদের বলেন, "টেক অফের ত্র"টির কারণে উড়োজাহাজটি দুর্ঘটনায় পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।" এ দুর্ঘটনার পর স্প্যনিশ প্রধানমন্ত্রী হোসে লুই রডরিগেজ জাপাতেরো তার অবকাশ সংক্ষিপ্ত করার ঘোষণা দিয়েছেন। দেশটির অলিম্পিক কমিটি জানিয়েছে, নিহতদের প্রতি শোক জানাতে চীনের অলিম্পিক ভিলেজে স্পেনের পতাকা অর্ধনমিত রাখা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/জেকে/এমএইচবি/এমডি/১০২৬ ঘ.