২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশাররফের পদত্যাগ: বিশ্লেষকদের অভিমত

"পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের পদত্যাগের ঘোষণায় বাজার ব্যবস্থায় অনিশ্চয়তা কেটেছে। রাজনৈতিক অনিশ্চয়তাও কেটে যাচ্ছে। সরকার এখন অর্থনীতির দিকে মনোনিবেশ করতে পারবে বলে আশা করা যায়।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2008, 09:55 AM

Updated : 26 Aug 2022, 02:15 PM

ইসলামাবাদ, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- "পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের পদত্যাগের ঘোষণায় বাজার ব্যবস্থায় অনিশ্চয়তা কেটেছে। রাজনৈতিক অনিশ্চয়তাও কেটে যাচ্ছে। সরকার এখন অর্থনীতির দিকে মনোনিবেশ করতে পারবে বলে আশা করা যায়।" "অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে সরকারের এখন আর কোনও অজুহাত নেই। তাদেরকে এখন কাজ করে যেতে হবে। এটি দেশের জন্য ভালো না খারপ হয় তা এখনও দেখার বাকী এবং এখন থেকে আগামী দুই/তিন বছর আমরা এই পরিবর্তন লক্ষ্য করব।" 'ইসমাইল ইকবাল সিকিউরিটিস' এর ব্যবস্থাপনা পরিচালক ইকবাল এ অভিমত দিয়েছেন। রয়াল ব্যাংক অব স্কটর‌্যান্ড এর অর্থনীতিবিদ সঞ্জয় মথুরের মতে, এ মুহূর্তে বড় ব্যাপার হল---এতে করে কি রাজনৈতিক অঙ্গনে স্বচ্ছতা আসবে? জোট সরকার ঠিকমতো কাজ করবে? ক্ষমতার লড়াই শুরু হবে কিনা সেটি। তিনি বলেন, জোট সরকার দেশের অর্থনৈতিক সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের চেষ্টায় অবিচল থাকুক--- এ মুহূর্তে আমি এমনটিই দেখতে চাইব। লন্ডনে পাকিস্তানের হাই কমিশনার (রাষ্ট্রদূত) ওয়াজিদ হাসান স্কাই নিউজ টেলিভিশনে বলেন, "তিনি পাকিস্তানের অনেক ক্ষতি করেছেন। তিনি দাবি করেন যে তিনি পাকিস্তানকে নতুন করে বিশ্বমানচিত্রে তুলে এনেছেন। কিন্তু আসলে তার আমলে পাকিস্তান আন্তর্জাতিক সন্ত্রাসবাদের ঊৎসস্থল হিসাবে বিশ্বে পরিচিতি পেয়েছে।" ওয়াজিদ আরও বলেন, "তার সম্পর্কে সাধারণভাবে বলা যায়, পাকিস্তানে নানা সমস্যার মধ্যে তিনিও একটি সমস্যা ছিলেন, সমস্যা সমাধানকারী নন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৪৭ঘ.