২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতা-ভাগাভাগি আলোচনায় অগ্র্রগতি হচ্ছে: স্যাঙ্গেরাই

জিম্বাবুয়ের বিরোধীদলীয় নেতা মর্গান স্যাঙ্গেরাই রোববার বলেছেন, আফ্রিকার আঞ্চলিক সম্মেলনে ক্ষমতা ভাগাভাগি আলোচনায় ভালো অগ্রগতি হচ্ছে। এতে করে জিম্বাবুয়ের নির্বাচন পরবর্তী সঙ্কট নিরসনের আশা জেগে উঠছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2008, 11:34 AM

Updated : 26 Aug 2022, 02:15 PM

জোহান্সবার্গ, আগস্ট, ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জিম্বাবুয়ের বিরোধীদলীয় নেতা মর্গান স্যাঙ্গেরাই রোববার বলেছেন, আফ্রিকার আঞ্চলিক সম্মেলনে ক্ষমতা ভাগাভাগি আলোচনায় ভালো অগ্রগতি হচ্ছে। এতে করে জিম্বাবুয়ের নির্বাচন পরবর্তী সঙ্কট নিরসনের আশা জেগে উঠছে। সাংবাদিকদের তিনি বলেন, "আলোচনা খুবই ভালো চলছে।" জুনের নির্বাচনে প্রেসিডেন্ট রবার্ট মুগাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর গত মাসে ক্ষমতা ভাগাভাগি আলোচনা শুরু হয়। বিশ্ব ওই নির্বাচনের নিন্দা জানিয়েছে এবং সমর্থকদের ওপর মুগাবে সরকারের হামলার কারণে স্যাঙ্গেরাই নির্বাচন বয়কট করেছিলেন। স্যাঙ্গেরাইয়ের এক মুখপাত্র জানান, স্যাঙ্গেরাইয়ের দল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ 'সাউদার্ণ আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি' (এসএডিসি)'র নেতাদের সঙ্গে বৈঠক করে জিম্বাবুয়ের অচলবস্থা কাটানোর চেষ্টা নেবে । তাছাড়াও, এমডিসি কর্মকর্তারা এসএডিসি'র রাজনীতি, প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক কমিটিতে বৈঠকে বসবেন। সেখানেই জিম্বাবুয়ে ইস্যু নিয়ে পুনরায় আলোচনা হবে। কূটনীতিকরা শনিবার বলেছেন, ১৪ জাতি এসএডিসি'র নেতারা এক রুদ্ধদ্বার বৈঠকে একটি খসড়া চুক্তি নিয়ে আলোচনা করেছেন। মুগাবে এবং স্যাঙ্গেরাই দুজনই এতে অংশ নেন। আলোচনা সংশ্লিষ্ট এক কূটনীতিক বলেন, আগ্রগতি হয়েছে এবং একটি চুক্তি শিগগিরিই সই হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭২৫ঘ.