হারারে, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জিম্বাবুয়ে কর্তৃপক্ষ হারারে বিমানবন্দরে বিরোধীদলীয় নেতা মর্গান স্যাঙ্গেরাইসহ এমডিসি'র অন্যান্য কর্মকর্তাদের পাসপোর্ট জব্দ করেছে। বিরোধীদল বৃহস্পতিবার একথা বলেছে।
মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি)'র মহাসচিব তেন্দাই বিটি সাংবাদিকদের বলেছেন, তারা আমাদের পাসপোর্ট নিয়ে নিয়েছে। এটি তাদের আন্তরিকতার অভাবেরই প্রতিফলন। তারা আমাদের সঙ্গে আলোচনা করতে চায়। তবুও তারা আমাদের সঙ্গে গুণ্ডার মতো আচরণ করে।"
এমডিসি জানিয়েছে, এ সপ্তাহে প্রেসিডেন্ট মুগাবের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি চুক্তি নিয়ে আলোচনার পর আঞ্চলিক সংগঠন এসএডিসি'র সম্মেলনে যোগ দিতে স্যাঙ্গেরাইয়ের দক্ষিণ আফ্রিকা যাওয়ার কথা ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৪৯ ঘ.
bdnews24