নয়া দিল্লি, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের মুম্বাই শহরের একটি আবাসিক এলকায় বুধাবার একটি পুরানো ভবন ধসে কমপক্ষে ২০ জন নিহত ও আরও অনেকে আহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, পাঁচতলা ওই ভবনটি আগেই ঝুকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল এবং বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছিল। কিন্তু তারা তা গ্রাহ্য করেনি। ভবনটিতে প্রায় ১০০ মানুষ বাস করতো। তবে ধ্বসে পড়ার সময় সবাই সেখানে ছিল না।
পুলিশ কর্মকর্তা কে এল প্রসাদ বলেন, "মুম্বাইতে এ ধরণের ঝুকিপূর্ণ ভবন আছে শতাধিক। বর্ষা মৌসুমে যে কোনো সময় এ ধরণের আরও দুর্ঘটনা ঘটতে পারে।"
তিনি আরও বলেন, "আজকের দুর্ঘটনা একটা উদাহরণ যা ঘটার জন্য অপেক্ষা করছিল।"
মুম্বাইতে গত কয়েক দিন ধরে বেশ ভারী বৃষ্টি হচ্ছে। শহরের নিম্নাঞ্চল তলিয়ে গেছে।
পুলিশ ধসে পড়া ভবনটি ঘিরে রেখেছে। উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষের নিচ থেকে মৃতদেহ বা আটকে পড়াদের বের করার চেষ্টা করছে। জীবিতদের হাসপাতালে নেওয়া হচ্ছে।
পুলিশ কর্মকর্তা প্রসাদ জানিয়েছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২১২ ঘ.
bdnews24