২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধবিরতি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ রাশিয়া-জর্জিয়ার

যুদ্ধবিরতি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে বুধবার আবার নতুন করে সংঘাতে জড়িয়েছে রাশিয়া ও জর্জিয়া। রাশিয়া যুদ্ধবিরতি ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছে জর্জিয়া। ওদিকে, জর্জিয়ার এ অভিযোগ সত্য নয় বলে পাল্টা অভিযোগ করেছে রাশিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2008, 03:59 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

তিবলিসি/ব্রাসেলস, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুদ্ধবিরতি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে বুধবার আবার নতুন করে সংঘাতে জড়িয়েছে রাশিয়া ও জর্জিয়া। রাশিয়া যুদ্ধবিরতি ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছে জর্জিয়া। ওদিকে, জর্জিয়ার এ অভিযোগ সত্য নয় বলে পাল্টা অভিযোগ করেছে রাশিয়া। জর্জিয়ার প্রেসিডেন্ট মিখায়েল শাকাসভিলি বলেছেন, রাশিয়ার ট্যাংক জর্জিয়ার গোরি শহরে ঘুরে বেড়াচ্ছে এবং রাজধানীর দিকে অগ্রসর হচ্ছে। মস্কো সঙ্গে সঙ্গে এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, তিবলিসির দিকে রাশিয়ার কোনও সেনা বা সেনাযান এগুচ্ছে না। জেনারেল স্টাফের উপপ্রধান আনাতোলি নোগোভিতসায়েন রয়টার্সকে একথা বলেছেন। প্রত্যক্ষদর্শীরা বলেছে, রাশিয়ার সেনারা কয়েক কিলোমিটার দূরে কমপক্ষে দুটি চেকপয়েন্ট স্থাপন করেছে। রাশিয়ার পক্ষ থেকে পরে এ ব্যাপারে বলা হয়েছে, তারা গোরি শহরের বাইরে জর্জিয়ার পরিত্যাক্ত গোলাবারুদের ডিপো নিরাপদ করতেই চেকপয়েন্ট বসিয়েছে। ওদিকে. যুক্তরাষ্ট্রও বলেছে, তারা দক্ষিণ ওসেটিয়ায় চলমান সহিংসতার বিশ্বাসযোগ্য খবর পেয়েছে এবং রাশিয়াকে সেনাশক্তি ব্যবহার থেকে সংযত থাকতে বলেছে। ইংরেজি ভাষার আন্তজূাতিক টিভি চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে শাকাসভিলি কড়া মন্তব্যে রাশিয়াকে দক্ষিণ ওসেটিয়ায় রাশিয়ার বর্বর আচরণের বিরুদ্ধে অভিযোগ করেছেন্। তিনি আরও বলেন, "রাশিয়ার ট্যাংক জর্জিয়ার গ্রামে গ্রামে গিয়ে লোকজনদের বাড়িছাড়া করছে। লোকজনদের ক্যাম্পে ধরে নিয়ে যাচ্ছে।" তবে এ অভিযোগের সত্যসত্য যাচাই করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৩৪ ঘ.