২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বোমা হামলায় ৩ বিদেশি নারী সাহায্যকর্মী নিহত

আফগানিস্তানে বুধবার সন্দেহভাজন তালেবান জঙ্গিদের আতর্কিত হামলায় তিন আন্তর্জাতিক নারী সাহায্যকর্মী ও তাদের আফগান গাড়িচালক নিহত হয়েছেন। কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2008, 12:41 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

কাবুল, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে বুধবার সন্দেহভাজন তালেবান জঙ্গিদের আতর্কিত হামলায় তিন আন্তর্জাতিক নারী সাহায্যকর্মী ও তাদের আফগান গাড়িচালক নিহত হয়েছেন। কর্মকর্তারা একথা জানিয়েছেন। রাজধানী কাবুল থেকে দক্ষিণে লাগর প্রদেশে এই হামলার ঘটনা ঘটেছে। লাগরের গভর্নর আবদুল্লাহ ওয়ারদেক বলেন, "বিদেশি সাহায্যকর্মীরা একটি গাড়িতে করে কাবুলের দিকে আসছিলেন।" তিনি আরও বলেন, "জঙ্গিদের আতর্কিত হামলায় আন্তর্জাতিক উদ্ধার কমিটির (আইআরসি) তিন কর্মী ও তাদের গাড়িচালক নিহত হয়েছেন। তবে আমি তাদের সকলের পরিচয় জানিনা।" আফগানিস্তানে উদ্বাস্তুদের জন্য আশ্রয়, খাদ্য ও চিকিৎসা সেবা দেওয়ার কাজ করছে যুক্তরাষ্ট্রভিত্তিক আইআরসি। আফগানিস্তানে সা