২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মৌরিতানিয়ায় জিহাদের ডাক আল-কায়েদার

মৌরিতানিয়ায় সেনা অভ্যুত্থানের পর আল-কায়েদার উত্তর আফ্রিকা শাখা সেখানে ইসলামিক শাসন প্রতিষ্ঠায় জিহাদের ডাক দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2008, 03:15 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

দুবাই, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মৌরিতানিয়ায় সেনা অভ্যুত্থানের পর আল-কায়েদার উত্তর আফ্রিকা শাখা সেখানে ইসলামিক শাসন প্রতিষ্ঠায় জিহাদের ডাক দিয়েছে। ইন্টারনেটে মঙ্গলবার প্রকাশিত বিবৃতিতে আল-কায়েদা সংগঠনের নেতা আবু মুসাব আবদেল-ওয়াদুদ বলেন, "জিহাদের ঝান্ডা সুউচ্চে তুলে ধরুন। নবীর পথে চলা খলিফা যুগের শাসন কায়েম না করা পর্যন্ত আমরা রক্ত ঝরাব। নিজেদের অকাতরে বিলিয়ে দেব।" মৌরিতানিয়ায় নির্বাচিত প্রেসিডেন্ট সিদি মোহাম্মেদ আওল শেখ আবদুল্লাহীকে উৎখান করা সেনারা যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং ইসরায়েলের সবুজ সংকেত পেয়েই একাজ করেছে বলে ওয়াদুদ মন্তব্য করেন। অনুসারীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "জেগে উঠুন। যুদ্ধের জন্য তৈরি হন।" প্রেসিডেন্ট সিদি মোহাম্মদ আল আওল শেখ আবদুল্লাহীকে ক্ষমতাচ্যুত করে গত সপ্তাহে মৌরিতানিয়ার ক্ষমতা দখল করে সেনাবাহিনী। অভ্যুত্থানে নেতৃত্ব দেয় প্রেসিডেন্ট গার্ড বাহিনী। সেনাবাহিনী অভিযোগ করেছে প্রেসিডেন্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরখাস্ত করার চেষ্টা করছিলেন। ১৯৭৪ সালের স্বাধীনতার পর তিনিই ছিলেন মৌরিতানিয়ার প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট। এইউ এর পক্ষ থেকে এক বিবৃতিতে তানজানিয়ার পররাষ্ট্রমন্ত্রী বার্নাড মেম্বি জানিয়েছেন, "সাংবিধানিক সরকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত মৌরিতানিয়ার সদস্যপদ স্থগিত করবে এইউ।" মৌরিতানিয়ার নতুন নেতা প্রেসিডেন্ট গার্ডের প্রধান মোহাম্মদ আওল আব্দুল আজিজ গত শুক্রবার জানিয়েছেন, নতুন নির্বাচনের আগ পর্যন্ত দেশ পরিচালনার জন্য তিনি একটি নতুন সরকার নিয়োগ দেবেন। স