২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে আবারও সহিংসতায় তিন নিরাপত্তা কর্মকর্তা নিহত

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং এলাকায় মঙ্গলবার সন্ত্রাসীদের ছুরিকাঘাতে তিন নিরাপত্তা কর্মকর্তা নিহত ও একজন আহত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2008, 01:12 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

বেইজিং, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং এলাকায় মঙ্গলবার সন্ত্রাসীদের ছুরিকাঘাতে তিন নিরাপত্তা কর্মকর্তা নিহত ও একজন আহত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে। একই এলাকায় এক সপ্তাহ আগে বোমাহমালা ও ছুরিকাঘাতে ১৬ জন নিহত হয়েছিল। এছাড়া জিনজিয়াংয়ের দক্ষিণাঞ্চলের কুকা এলাকায় গত রোববার সুপার মার্কেটে পরপর কয়েকটি বোমা বিস্ফোরণে নিহত হয়েছিল ১১ জন। রাজধানী বেইজিং থেকে তিন হাজার কিলোমিটার দূরে ওই দুটি হামলার জন্য চীন মুসলিম বিচ্ছিন্নতাবাদীদের দায়ি করেছিল। সরকার অভিযোগ করেছে, বেইজিং অলেম্পিককে ব্যহত করার জন্য বিচ্ছিন্নতাবাদীরা ওই হামলা চালিয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, জিনজিয়াংয়ের কাসগার শহর থেকে ৩০ কিলোমিটার দূরে রাস্তার ধারের একটি চেক পয়েন্টের সামনে দিয়ে যাওয়ার সময় এক বা একাধিক হামলাকারী একটি চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ে নিরাপত্তা কর্মকর্তাদের ছুরিকাঘাত করে। সুলে কাউন্টির ইয়ামানায়ায় ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ কর্মকর্তা বলেন, "হামলাকারীরা ছিল সন্ত্রাসী।" সরকার বলছে, স্বাধীন ইস্ট তুর্কেস্তান গঠনের দাবিতে আন্দোলনরত ওই এলাকার মুসলমান বিদ্রেহিরা বেইজিং অলিম্পিককে ব্যহত করার জন্য এ ধরনের হামলা চালিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮৫৫ ঘ.