তসখিনভালি, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পশ্চিমা বিশ্বের দেশগুলো সোমবার অবিলম্বে ককেশাস অঞ্চলে যুদ্ধবিরতির জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে। রাশিয়া ও জর্জিয়া পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়ায় এবং রুশ সেনারা জর্জিয়ার আরও ভেতরে ঢুকে পড়ায় পশ্চিমা দেশগুলো এ আহ্বান জানাল।
মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, গ্র"প-৭ এর শিল্পোন্নত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ককেসাশ অঞ্চলকে ঝুঁকির হাত থেকে বাঁচাতে আন্তর্জাতিক মধ্যস্থতার পদক্ষেপ সমর্থন করেছেন। তারা রাশিয়াকে সোভিয়েত যুগের আঞ্চলিক অখন্ডতার প্রতি সম্মান প্রদর্শন করে চলার আহ্বান জানিয়েছে। কিন্তু মস্কো আপোসের মেজাজে নেই।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মখিপাত্র এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্র দপ্তর খবর ভালো করে জানে না। জর্জিয়া এখনও দক্ষিণ ওসেটিয়ায় বেসামরিক লোকজন এবং রাশিয়ার শান্তিরক্ষীদের ওপর হামলা বন্ধ করেনি।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও জর্জিয়া দক্ষিণ ওসেটিয়ায় প্রচণ্ডভাবে শেল নিক্ষেপ করছে। রয়টার্সের এক প্রত্যক্ষদর্শীও জর্জিয়ার হেলিকপ্টার গানশিপ থেকে বিভিন্ন জায়গায় বোমা বর্ষিত হতে দেখেছেন। পাল্টা পদক্ষেপে রুশ সেনারাও আবখাজিয়া ছাড়িয়ে আরও সামনে এগিয়েছে।
রুশ সেনারা আবখাজিয়া থেকে ৪০ কিলোমিটার (২৫ মাইল) সামনে এগিয়েছে বলে অভিযোগ করেছে জর্জিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কুচনা শান্তি প্রতিষ্ঠার চেষ্টায় সোমবার জর্জিয়ায় যান। দুই পক্ষকেই শান্ত হওয়ার আহ্বান জানান তিনি। কিন্তু জর্জিয়ার বিরুদ্ধে রাশিয়ার আক্রমণাত্মক পদক্ষেপে এ আলামতই স্পষ্ট যে, তারা দক্ষিণ ওসেটিয়া সংঘাতে বাড়াবাড়িরকম প্রতিক্রিয়া দেখানোর প্রেসিডেন্ট বুশের সমালোচনার তোয়াক্কা করছে না। রাশিয়ার প্রতিক্রিয়ার সমালোচনা করেছে ব্রিটেনও।
কিন্তু জর্জিয়া অযথাই দক্ষিণ ওসেটিয়ায় হামলা চালিয়েছে বলে মনে করে রাশিয়া। রাশিয়া-পন্থী অন্য বিচ্ছিন্নতাবাদী অঞ্চলও যাতে আক্রান্ত না হয় সে চেষ্টা করছে মস্কো। এ কারণে তারা কোনওরকম আপোসের ধার ধারছে না। আবখাজিয়ায় ৯ হাজারেরও বেশি ছত্রীসেনা মোতায়েন করেছে রাশিয়া।
আবখাজিয়ার (দক্ষিণ ওসেটিয়ার পশ্চিমে আরেকটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চল) কাছে মোতায়েন জর্জিয়ার ১৫০০'র বেশি সেনা সরিয়ে নেওয়া নয়ত রুশ বাহিনীর হামলার শিকার হওয়ার আলটিমেটাম দিয়েছে মস্কো। কিন্তু জর্জিয়া এই আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে।
জর্জিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয় সোমবার জানায়, রুশ সেনারা আবখাজিয়ার সীমানা বরাবর সেনাকি শহরের দিকে অগ্রসর হয়েছে। মন্ত্রণলায়ের মুখপাত্র সোতা ইউতিয়াশভিলি রয়টার্সকে বলেন, "তারা বহু সংখ্যক সেনাযান নিয়ে সামনে অগ্রসর হয়ে 'সেনাকি' শহরে ঢুকে পড়েছে।
ওদিকে, শান্তি মিশনে জর্জিয়ায় পৌঁছে কুচনা ইতোমধ্যেই প্রেসিডেন্ট মিখায়েল সাকাশভিলির সঙ্গে দেখা করেছেন। সোমবার সন্ধ্যায়ই তার মস্কো যাওয়ার কথা। সাকাশভিলির সঙ্গে বৈঠকের পর কুচনা বলেন, নিয়ন্ত্রিত সেনা প্রত্যাহারই তার প্রথম অগ্রাধিকার। উলে
bdnews24