বার্লিন, আগস্ট, ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জার্মানিতে হামলার পরিকল্পনা করছে পাকিস্তান ও আফগানিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গিরা। যদিও খুব শিগগিরি এ ধরনের হামলা হওয়ার আলামত নেই। জার্মানির শীর্ষ পুলিশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে 'দার স্পিগেল' পত্রিকা রোববার একথা বলেছে।
'ফেডারেল ক্রাইম অফিস' (বিকেএ)'র প্রধান জোয়ে জিরকে দার স্পিগেল পত্রিকায় বলেছেন, জার্মানি থেকে ৫০ জনেরও বেশি জঙ্গি পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান, আল-কায়েদা ও ইসলামিক জিহাদ ইউনিয়ন (আইজেইউ) পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্রে পাড়ি জমিয়েছে।
তিনি আরও বলেন, আল-কায়েদা এবং 'আইজেইউ'র বিবৃতি বিশ্লেষণ করে আমরা এই উপসংহারে পৌঁছেছি যে, তারা জার্মানিতে হামলার সিদ্ধান্ত নিয়েছে। অবশ্য এখনই এ ধরনের কোনও হামলা হওয়ার আলামত নেই।
উল্লেখ্য, স
bdnews24