২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ ওসেটিয়া থেকে সেনা সরিয়ে নিয়েছে জর্জিয়া

রুশ বাহিনীর সঙ্গে প্রায় তিনদিনের লড়াইয়ের পর জর্জিয়া বিচ্ছিন্নতাকামী দক্ষিণ ওসেটিয়া অঞ্চল থেকে সেনা সরিয়ে নিয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তা একথা জানিয়েছেন। (আরও তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2008, 05:22 AM

Updated : 26 Aug 2022, 02:13 PM

এর্গনেতি, জর্জিয়া, ১০ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - রুশ বাহিনীর সঙ্গে প্রায় তিনদিনের লড়াইয়ের পর জর্জিয়া বিচ্ছিন্নতাকামী দক্ষিণ ওসেটিয়া অঞ্চল থেকে সেনা সরিয়ে নিয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তা একথা জানিয়েছেন। কিন্তু সেখানে এখনও জর্জিয়ার সেনা রয়ে গেছে বলে দাবি করেছে রাশিয়ার সেনাবাহিনী। রুশ গণমাধ্যম রোববার একথা জানায়। তবে দক্ষিণ ওসেটিয়ার রাজধানী তসখিনভালি এখন রুশ বাহিনীর নিয়ন্ত্রণে বলেও জানিয়েছে তারা। তিনদিনের এ সংঘর্ষে এ পর্যন্ত প্রায় ২,০০০ মানুষ প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে রাশিয়া। কিন্তু জর্জিয়া বলেছে সেখানে নিহতের সংখ্যা ৩০০ এর মতো। যাদের বেশিরভাগই বেসামরিক লোক। ওদিকে, দক্ষিণ ওসেটিয়ায় বৃহষ্পতিবার শুরু হওয়া এ সংঘর্ষ আরও ছড়িয়ে পড়ার ইঙ্গিত দিয়ে জর্জিয়ার আরেকটি বিচ্ছিন্নতাকামী অঞ্চল আবখাজিয়ার বিদ্রোহী নেতারাও সক্রিয় হয়ে উঠেছেন। জর্জিয়া দাবি করেছে ওই অঞ্চলেও সেনা পাঠাচ্ছে রাশিয়া। একইদিনে কৃষ্ণসাগরে অবস্থানরত রুশ নৌবহরের একটি যুদ্ধজাহাজ জর্জিয়া উপকূলের কাছে এসে পৌঁছেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা 'আরআইএ'। রোববার সকালে রুশ জঙ্গিবিমান জর্জিয়ার রাজধানী তিবলিসির কাছে একটি সামরিক বিমান ঘাঁটিতে বোমাবর্ষণ করার কিছু পরে ওই সেনা প্রত্যাহারের খবর পাওয়া যায়। পুরো প্রত্যাহারের খবর জানিয়ে জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, এটি কোনো সামরিক পরাজয় নয়, বরং বেসামরিক লোকজনকে 'মানবিক বিপর্যয়' থেকে রক্ষার জন্যই সেনা প্রত্যাহার করা হয়েছে। জর্জিয়া বলেছে, রাশিয়া হামলার জন্য তৈরি হতে তার সীমানার ভেতরে আরো দশ হাজার সেনা এনেছে। ১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের আগে আগে জর্জিয়া থেকে বেরিয়ে গিয়ে নিজেদের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার চেষ্টা শুরু করে দক্ষিণ ওসেটিয়া। ১৯৯১-৯২ সালে সদ্য স্বাধীন জর্জিয়া থেকে নিজেদের আলাদা করতে যুদ্ধ শুরু করে দক্ষিণ ওসেটিয়া। কিন্তু তাতে কোনো চূড়ান্ত বিজয় অর্জিত না হলেও জর্জিয়া বাহিনী একসময় পিছু হটে। গত প্রায় ১৫ বছর ধরে ওই অঞ্চলটি কার্যত এক ধরনের স্বাধীনতা ভোগ করে আসলেও জর্জিয়া থেকে তাদের বেরিয়ে আসার এ চেষ্টাকে সমর্থন দেয়নি আন্তর্জাতিক স