২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'মুশাররফের ভাগ্য এখন সেনাপ্রধান কায়ানির হাতে'

পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে অভিশংসনে ক্ষমতাসীন জোটের শরিকদের মতৈক্যের পর রাওয়ালপিন্ডিতে সেনা কমান্ডারদের দুই দিনের বৈঠক শুক্রবার শেষ হয়েছে। সবাই তাকিয়ে ছিল এই বৈঠকের দিকে। তবে সেনাকমান্ডাররা রাজনৈতিক বিষয়ে কিছু বলেননি। তারপরও বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট মুশাররফের ভাগ্য এখন সেনাপ্রধান আশফাক কায়ানির হাতে ঝুলে আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2008, 04:59 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

ইসলামাবাদ, আগস্ট ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে অভিশংসনে ক্ষমতাসীন জোটের শরিকদের মতৈক্যের পর রাওয়ালপিন্ডিতে সেনা কমান্ডারদের দুই দিনের বৈঠক শুক্রবার শেষ হয়েছে। সবাই তাকিয়ে ছিল এই বৈঠকের দিকে। তবে সেনাকমান্ডাররা রাজনৈতিক বিষয়ে কিছু বলেননি। তারপরও বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট মুশাররফের ভাগ্য এখন সেনাপ্রধান আশফাক কায়ানির হাতে ঝুলে আছে। মুশাররফকে অভিশংসনের প্রক্রিয়া শুরু করতে গত বৃহস্পতিবার নীতিগতভাবে একমত হয় ক্ষমতাসীন জোটের মিত্ররা। পিপিপি নেতা আসিফ আলি জারদারি এবং মুসলিম লীগ (পিএমএল-এন) নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মধ্যে বৈঠকের পর বৃহস্পতিবার এ সিদ্ধান্ত হয়। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি মুশাররফ। যে কারনে সবাই আশা করেছিল সেনা কমান্ডারদের বৈঠক থেকে হয়তো কোনো ইঙ্গিত আসতে পারে। কিন্তু দুই দিনের বৈঠক শেষ করে সেনা কমান্ডাররা যে বিবৃতি দিয়েছেন তাতে শুধু সেনাবহিনীর মধ্যে পদন্নোতির বিষয়টিকে জোর দিয়ে উল্লেখ করা হয়েছে। এখানে কোনো রাজনৈতিক বক্তব্য বা ইঙ্গিত নেই। তারপরও ওয়াশিংটন ভিত্তিক হেরিটেজ ফাউন্ডেশনের লিসা কার্টিস এক মন্তব্য প্রতিবেদনে লিখেছেন, "প্রেসিডেন্ট মুশাররফের ভাগ্য এখন নির্ভর করছে সেনাপ্রধান আশফাক কায়ানির ওপর।" এদিকে দেশকে আরও রাজনৈতিক বিশৃঙ্খলার মুখে না ফেলে বরং পদত্যাগের মধ্য দিয়ে মুশাররফকে নীরবে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তানের পত্র-পত্রিকাগুলো। প্রভাবশালী 'জং মিডিয়া' গ্র"পের ইংরেজি ভাষার 'দ্য নিউজ' পত্রিকা লিখেছে, "আমাদের সবার স্বার্থে আপনার মর্যাদা রক্ষা করুন এবং নীরবে বিদায় নিন।" তবে সাবেক কমান্ডো এবং নয় বছর আগে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাদখলকারী প্রেসিডেন্ট মুশাররফ এই ভুল সময়ে তার লড়াইয়ের স্বভাবসুলভ স্পৃহা দেখাতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে কোনও কোনও পত্রিকার সম্পাদকীয়তে। বহুল প্রচারিত উর্দু ভাষার দৈনিক 'নাওয়া- ই-ওয়াত' লিখেছে, "দেশের স্বার্থে কিংবা নিজের সম্মান রক্ষার্থে পদত্যাগ করবেন তেমন মানুষ নন মুশাররফ। পদত্যাগ করতে চাইলে তিনি ১৮ ফেব্র"য়ারির নির্বাচনের পরপরই তা করতে পারতেন। দ্য ডন পত্রিকা লিখেছে, "অস্বাভাবিকরকম কিছু না হওয়া পর্যন্ত মুশাররফের রাজনৈতিক ভাগ্য স্থির হয়ে থাকবে।" 'দ্য নিউজ' এর প্রথম পাতার শিরোনামে বর্তমান পরিস্থিতির সারসংক্ষেপ দিয়ে বলা হয়েছে, "সেনাবাহিনী অগ্নিপরীক্ষার মুখে।" জাতীয় পরিষদের আগামী অধিবেশনে আনুষ্ঠানিকভাবে অভিশংসন প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানিয়েছেন জোট সরকারের নেতারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা গত বৃহস্পতিবার বলেন, "আগামী ১১ আগস্ট জাতীয় পরিষদের অধিবেশন ডাকার জন্য আমরা আহ্বান জানিয়েছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এফএইচবি/২২৪৩ ঘ.